রবিবার, আগস্ট ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় যৌথ অভিযানে ৫ মাদক আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় থানা পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী ও সীমান্ত রক্ষা বাহিনীর যৌথ অভিযানে তিনটি মাদক মামলা রুজুসহ মোট পাঁচ জন আসামি গ্রেফতার হয়েছেন। এদের মধ্যে একজন সিআর সাজা ওয়ারেন্টভুক্ত।
সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোঃ আরেফিন জুয়েল, বিপিএম মহোদয়ের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মিথুন সরকার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহিনুর রহমান চৌধুরী-এর সহযোগিতায় অফিসার ইনচার্জ, সাতক্ষীরা থানা মুহাঃ মাসুদুর রহমান, পিপিএম এর নেতৃত্বে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী ও সীমান্ত রক্ষা বাহিনীও অংশ নেন।
অভিযানে গ্রেফতারকৃতরা হলেন, মোঃ শাহিনুর রহমান (৩০), পিতা- মৃত নুর মোহাম্মাদ গাজী, ভোমরা গাজীপাড়া, থানা ও জেলা- সাতক্ষীরা, ৫ বোতল মদসহ। মোঃ আসাদুজ্জামান (৩০), পিতা- আব্দুস সালাম, মাহমুদপুর, ভারুখালী, থানা ও জেলা- সাতক্ষীরা, ১৮ বোতল কফ সিরাপসহ। মোঃ সালাউদ্দিন (২৪), পিতা- আব্দুস সালাম, মাহমুদপুর, ভারুখালী, থানা ও জেলা- সাতক্ষীরা, ১৮ বোতল কফ সিরাপসহ। মোঃ সাকিব হোসেন (২২), পিতা- মোঃ সেলিম হোসেন, আলিপুর (বুলারাটি), থানা ও জেলা- সাতক্ষীরা, ২ বোতল কফ সিরাপসহ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে ১ জানুয়ারি ২০২৬ তারিখে তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন

সাতক্ষীরায় অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি : আকাশে মেঘের এক হাতে সবুজের চারা ও মনে পরিবেশবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে ছয়জনের মরদেহ দেশে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট)বিস্তারিত পড়ুন

  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • সাতক্ষীরার শাল্যে দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ
  • সাতক্ষীরায় পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা বৃদ্ধিতে বিআরটিএর প্রশিক্ষণ কর্মশালা
  • সাতক্ষীরায় ১০ দিনের পেশা ভিত্তিক সফটস্কিলস প্রশিক্ষণের উদ্বোধন
  • কলকাতায় আগুনে পুড়ে সাংবাদিকের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
  • দাবীকৃত ১৫ লাখ টাকা না পেয়ে মৎস্য ঘেরে হামলা-লুটপাট : সাতক্ষীরায় ২৫ বিঘা জমি দখলের চক্রান্ত