সোমবার, আগস্ট ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ ও বই বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাশিদা স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০১ জানুয়ারি) সকালে পুরাতন সাতক্ষীরাস্থ প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রাশিদা স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি শামছুদ্দীন গজ্নবী বাবলু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নবীন বরণ-২০২৫ ও পাঠ্যবই বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এবং পাঠ্যবই বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বাপি স্যার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেখ তৌহিদুজ্জামান চপল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সেনেটারী ইন্সপেক্টর মো. রবিউল ইসলাম, শেখ আমিনুর রহমান, মো. রবিউল ইসলাম, তরুণ কুমার রায়, মো. মোস্তফা কামাল, মো. নাজিম উদ্দিন মিলু প্রমুখ।

এ সময় রাশিদা স্কুল এ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন রাশিদা স্কুল এ্যান্ড কলেজের শিক্ষিকা শেলী।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি

সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের নিউমার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত সড়কের দু’পাশে নির্মাণাধীন ড্রেনের অস্বাভাবিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

এসিড সারভাইভরদের সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় ‘সেতুবন্ধন গড়িবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের বালুইগাছা গ্রামের একাংশের উদ্যোগে ‘বেতনা ফাউন্ডেশন’ নামেবিস্তারিত পড়ুন

  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন
  • সাতক্ষীরা জেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে প্রাণসায়ের খালধারে বৃক্ষরোপণ
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সাতক্ষীরায় ‘ইউথ কার্নিভাল-২০২৬’ অনুষ্ঠিত
  • “তারেক মঞ্চ” সাতক্ষীরা সদর থানা আহ্বায়ক কমিটির অনুমোদন
  • সাতক্ষীরা বাস-মিনিবাস মালিক সমিতির নির্বাচন নিয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন আদালত
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন