বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন

আবু সাঈদ সাতক্ষীরা : ১৪ ডিসেম্বর শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন,আলোচনা সভা ও শহিদের আত্মার মাগফেরাত কামনাই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। শহিদ মিনারে পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, ৩৩ বিজিবি, সাতক্ষীরা সিভিল সার্জন অফিস, সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মাশরুবা ফেরদৌস, সাতক্ষীরা পৌরসভা, আনসার এ্যাডজুটেন্ট, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের পক্ষে জেলা খাদ্য নিয়ন্ত্রক রিয়াদ আলম রনি প্রমুখ। শহিদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনাই দোয়া মোনাজাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা -৪ আসনের সাবেক এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি জামায়াত নেতা এডভোকেট আবুবক্কার সিদ্দিক, সমন্বয়ক নাজমুল হাসান রনি ও সমন্বয়ক ইমরান হোসেন প্রমুখ।জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোমেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির শেখ নুরুল হুদা, জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলামসহ প্রশাসনিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানসহ সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান

গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সাতক্ষীরার শ্যামনগরে আয়োজিত বিএনপির আলোচনা সভায় দলটির জেলা যুগ্মবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র

জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে তালা উপজেলা বিএনপি’র পক্ষ থেকে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়েবিস্তারিত পড়ুন

  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • দেশের সব মাদরাসার অ্যাডহক কমিটি বাতিল
  • গণতন্ত্র যদি চলে, তবে বাকি কাজগুলো হয়ে যায়: মির্জা ফখরুল
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী