মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শান্তিপূর্ন সামাজিক অংশগ্রহনের উপর প্রশিক্ষণ উদ্বোধন

সাতক্ষীরা ইয়ূথ হাবে যুব-নেতৃত্বাধীন লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমুলক শাসন এবং শান্তিপূর্ন সামাজিক অংশগ্রহনের উপর প্রশিক্ষণ উদ্বোধন হয়েছে।
রবিবার (১৭ মে) সকাল ৯ টায় সাতক্ষীরা ইয়ূথ হাবে বেসরকারী উন্নয়ন সংস্থা সিডো সংস্থার বাস্তবায়নে ও একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় যুব নেতৃত্বাধীন জেন্ডার-জাস্ট নেতৃত্ব, অন্তর্ভূক্তিমূলক সিদ্ধান্ত গ্রহন, তরূণদের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় অংশগ্রহন, সংঘাত নিরসনে শান্তিপূর্ন পদ্ধতি এবং সামাজিক বৈষম্য মোকাবেলায় যুবদের ভুমিকা বিষয়ক এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়। উদ্বোধনের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রকল্প সমন্বয়কারী মো: তহিদুজ্জামান। প্রশিক্ষণে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী, ব্রহ্মরাজপুর ইউনিয়ন, পৌরসভা এবং তালা উপজেলার ধানদিয়া ও নগরঘাটা ইউনিয়ন থেকে ২৫ জন যুব সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণটি চলবে ৩ দিন।

আজকের সমাজে টেকসই উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং ন্যায়সঙ্গত অংশগ্রহণ নিশ্চিত করার জন্য লিঙ্গ-ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভুক্তিমূলক শাসন এবং শান্তিপূর্ণ সামাজিক পরিবেশে অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, বিভিন্ন এলাকায় নারী, যুবক, প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর অংশগ্রহণ সীমিত রয়ে গেছে। এই প্রেক্ষাপটে, অংশগ্রহণমূলক প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে নেতৃত্বের দক্ষতা, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, লিঙ্গ সমতা, মানবাধিকার এবং শান্তিপূর্ণ সহাবস্থানকে শক্তিশালী করা প্রয়োজন। এই ধরনের প্রশিক্ষণ ব্যক্তি ও সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি করে, যাতে তারা বৈষম্য ও সহিংসতা প্রতিরোধে সক্রিয় ভূমিকা পালন করতে পারে এবং অন্তর্ভুক্তিমূলক ও জবাবদিহিমূলক সমাজ গঠনে কার্যকরভাবে অবদান রাখতে পারে। প্রশিক্ষণে অংশগ্রহনকারী যুব সদস্যরা লিঙ্গ ন্যায়সঙ্গত নেতৃত্ব, অন্তর্ভূক্তিমূলক সিদ্ধান্ত গ্রহন, নীতি নির্ধারনী প্রক্রিয়ায় অংশগ্রহন, সংঘাত নিরসনে শান্তিপূর্ন পদ্ধতি এবং সামাজিক বৈষম্য মোকাবেলায় অংশগ্রহনের বিষয়ে জ্ঞান লাভ করবে, প্রশিক্ষণের মাধ্যমে ৩/৪টি কর্ম-পরিকল্পনা তৈরী করবে এবং সেগুলো বাস্তবায়নে উদ্যোগ গ্রহন করবে।

এই প্রশিক্ষণ থেকে প্রাপ্ত সামগ্রিক শিক্ষার উপর ভিত্তি করে ৫টি দল তাদের কর্ম পরিকল্পানা তৈরী করবে যেগুলো পরবর্তীতে বাস্তবায়ন করবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেকের সার্টিফিকেট প্রদান করা হবে।

৩ দিন ব্যাপী এই প্রশিক্ষণের দায়িত্ব পালন করবেন গ্লোবাল প্লাটফম বাংলাদেশ থেকে প্রশিক্ষণ গ্রহনকারী এক্টিভিস্টা সদস্য সাকিব হোসেন, মোহায়মিন ও ফিরোজা খাতুন। প্রশিক্ষণের সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন সহায়ক প্রশিক্ষক শাহনাজ পারভীন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সপেরিটর একশনএইড বাংলাদেশ প্রিয়াংকা সেন মৌ, প্রোগ্রাম অফিসার চন্দ্রশেখর হালদার, ফাইনান্স অফিসার চন্দন কুমার বৈদ্য, ইয়ূথ ফেলো স্বপ্না পারভীন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

রাষ্ট্রপতি ও মহাসচিবকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় বিএনপির শুভেচ্ছা মিছিল ও সমাবেশ

জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশ মহামান্য রাষ্ট্রপতি ওবিস্তারিত পড়ুন

মির্জা ফখরুল-রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মিছিল

বিএনপির সাবেক মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরবিস্তারিত পড়ুন

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে সাতক্ষীরায় শিশু সুরক্ষার লক্ষ্যে মতবিনিময় সভা

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা,বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় উদ্বোধন হলো কলকাতার পিয়ারলেস হাসপাতালের ইনফরমেশন সেন্টার
  • নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতির বাস্তবায়ন ও অগ্রগতি পর্যালোচনায় সভা
  • সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি, দ্রুত নিয়মিতকরণের দাবি
  • সাতক্ষীরা পৌরসভার রসুলপুরে ড্রেন নির্মান কাজে বাধা দেওয়ার অভিযোগ
  • সাতক্ষীরা নিউ মার্কেট থেকে বাঁকাল ব্রীজ পর্যন্ত ড্রেনের উচ্চতা কমানোর দাবি
  • সাতক্ষীরায় এসিড সারভাইভরদের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • সাতক্ষীরার ধুলিহরে বেতনা ফাউন্ডেশনের কমিটি গঠন, সভাপতি শাহিন ও সম্পাদক ইমরান
  • শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে হবে: সাতক্ষীরা ইসলামী ব্যাংক হাসপাতালে সেমিনার
  • সাতক্ষীরায় চিংড়ি ঘেরে ১০ লক্ষাধিক টাকার মাছ লুট, বিচার দাবিতে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরায় মাদিনাতুল কুরআন নূরানী হিফজ মাদ্রাসার ভিত্তিপ্রস্তর ও সাইনবোর্ড উন্মোচন
  • সাতক্ষীরা জেলা পরিষদের রাকেশ মল্লিকের মেহেরপুরে বদলিতে স্বস্তি
  • সাতক্ষীরায় হাজী কল্যাণ সংস্থার বার্ষিক সম্মেলন