বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রে*প্তা*র

গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামী মাদ্রাসা ছাত্র ও স্থানীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে তাকে সাতক্ষীরা শহরের সদর হাসপাতাল মোড় এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ সাতক্ষীরা সদরের জিফুলবাড়িয়া কামিল মাদ্রাসার প্রথম বর্ষের ছাত্র, বালুইগাছা মসজিদের ইমাম ও বালিথা পূর্ব পাড়ার আনারউদ্দিনের ছেলে।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক শাকিল আহম্মেদ জানান, গত ২৬ জানুয়ারী রবিবার দুপুর সোয়া ১২টার দিকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে আব্দুল্লাহ সরদার (২১) তার প্রতিবেশি ভাইঝি ৬ বছরের শিশুকে নিজের ঘরে ডেকে হাত ও পা বেঁধে মুখে কাপড় গুজে ধর্ষণ করে পালিয়ে যায়।ওইদিন বিকেলে ওই শিশুকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরদিন শিশুটির মা বাদি হয়ে আব্দুল্লাহর নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের ২০০০ সালের সংশোধিত ২০০৩ এর ৯(১) ধারায় থানায় মামলা দায়ের করেন। আসামী গ্রেপ্তার না হওয়ায় ৩১ জানুয়ারি বিকেলে স্থানীয় গ্রামবাসি আব্দুল্লাহকে গ্রেপ্তারের দাবিতে উপজেলার বালিথা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে মানববন্ধন করে। একপর্যায়ে রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে থেকে আব্দুল্লাহ সরদারকে গ্রেপ্তার করে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে জানান পুলিশ।

এদিকে, সাতক্ষীরা সদর উপজেলার বালিথা গ্রামের আনারউদ্দিন জানান, শুক্রবার পুলিশ তাদের দুই জামাতাকে আটক করে তার ছেলে পলাতক আব্দুল্লাহ সরদারকে পুলিশে সোপর্দ করার জন্য চাপ সৃষ্টি করে। এক পর্যায়ে পুলিশের সঙ্গে পরামর্শ করে তাদের বলা মতে রবিবার বিকেল আব্দুল্লাহকে সাতক্ষীরা সদর হাসপাতাল এলাকায় পাঠিয়ে দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় মহিলা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহার না করার অনুরোধ

দাপ্তরিক যোগাযোগে ও নথিপত্রে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের পদবির আগেবিস্তারিত পড়ুন

  • ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেনের সম্ভাব্যতা জরিপ ও নকশা প্রণয়ন সম্পন্ন
  • পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী
  • দ্রুতই পে-স্কেলের গেজেট, বর্তমানে যে মন্ত্রণালয়ে প্রজ্ঞাপন
  • ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
  • ডেঙ্গু প্রতিরোধে প্রত্যেককে সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী
  • এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
  • ৯ কারণে বাতিল হতে পারে ইমাম-পুরোহিতদের সম্মানি ও উৎসব ভাতা
  • অটোরিকশা নিয়ন্ত্রণে নতুন নীতিমালা প্রণয়ন হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • শিগগিরই সাড়ে ১১ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
  • যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ
  • ইমাম-মুয়াজ্জিন-খাদেম-পুরোহিতরা ৩ ক্যাটাগরিতে মাসিক সম্মানী পাবেন
  • প্রতিশোধ-সংঘাতের রাজনীতি আর দেখতে চাই না: রাষ্ট্রপতি