সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশনের ইফতার মাহফিল

নিজস্ব প্রতিনিধি : সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সাবেক যুগ্ম সচিব ফজলুর রহমানের পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়াম সংলগ্ন সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র কার্যালয়ে সিনিয়র সিটিজেন ওয়েল ফেয়ার এ্যাসোসিয়েশন’র সভাপতি ডঃ সুশান্ত ঘোষ’ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

প্রধান অতিথি বলেন, ইসলামের পরিপূর্ণ বিধান মেনে চললে আমাদের সমাজ থেকে সকল অন্যায় অপরাধ কমে আসবে। এখানে সবাই অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই অনেক সম্মানিত ব্যক্তি সমাজে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। মানুষের হক ফাঁকি দেওয়া যাবে না। কারো আমানত খেয়ানত করা যাবে না। ইনসাফের সাথে সমাজে ন্যায় প্রতিষ্ঠিত করতে হবে। আজ থেকে আল্লাহর কাছে তওবা করে আত্মশুদ্ধি লাভ করতে হবে। খাঁটি মানুষ হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে হবে।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে আলোচনা করেন আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আবেদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব ফজলুর রহমান, সিনিয়র সদস্য সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল হামিদ প্রমুখ।

সংগঠনের সদস্য মরহুম কাজী তৈয়বুর রহমান নঈম, মোঃ আব্দুস সউভানের মৃত্যুতে শোক প্রস্তাব আনেন ও তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও রুহের মাগফিরাত কামনা করেন সংগঠনের যুগ্ম সম্পাদক কাজী আবু হেলাল।

এসময় সকল সদস্য ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শহীদুর রহমান।

ইফতার মাহফিলে দোওয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামী ফাউন্ডেশনের সাবেক উপপরিচালক এটিএস মাছউদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির প্রথম সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালা আইডিয়াল মহিলা কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে অনুদানের চেক বিতরণ

বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে সাধারণ স্বেচ্ছাসেবী সংস্থার অনুকূলে এককালীন অনুদানের চেকবিস্তারিত পড়ুন

নতুন কুঁড়ি স্পোর্টস : সাতক্ষীরা জেলার কোচ ও কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি : নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ সাতক্ষীরা জেলার কোচ ও কৃতিবিস্তারিত পড়ুন

  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • উপকূলের মানুষের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে সাতক্ষীরায় ক্লাইমেট জাস্টিস ফোরাম গঠন
  • সাতক্ষীরায় বাল্যবিয়ে প্রতিরোধ ও শিক্ষা সহায়তার অঙ্গীকারে ‘এএসপি ডে’ উদযাপিত
  • মাদকের আখড়ায় অতিষ্ঠ ঝাউডাঙ্গার দত্তবাগ এলাকাবাসী
  • সাতক্ষীরায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন
  • সাইবার দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় কেক কাটা ও বৃক্ষরোপণ কর্মসূচি
  • গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় জামায়াতের গণমিছিল
  • সাতক্ষীরায় নদী-খাল পুনরুদ্ধার ও জলাবদ্ধতা নিরসনে নাগরিক পরামর্শ সভা
  • প্রকৃতি, সুন্দরবন, চিংড়ি শিল্প ও ঐতিহ্যের অপার সম্ভাবনার জেলা সাতক্ষীরা
  • জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সাতক্ষীরা জেলা ছাত্রদলের দোয়া মাহফিল
  • বর্ণাঢ্য আয়োজনে সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির উদ্বোধন করলেন মেয়র প্রার্থী প্রভাষক ওমর ফারুক