মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় সেরা উদ্যোক্তাদের মাঝে পুরুস্কার বিতরণ

জি.এম আবুল হোসাইন, সাতক্ষীরা: সেভ দ্য চিলড্রেন’র সহযোগিতায় এবং ব্রেকিং দ্য সাইলেন্স এর আয়োজনে ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের অন্তর্ভুক্ত তরুণ উদ্যোক্তাদের অংশগ্রহণে “আমিই সেরা” বিষয়ক একটি প্রতিযোগিতা মূলক কার্যক্রমের আয়োজন করা হয়।

উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রকল্পের ভিন্ন ভিন্ন দশটি ব্যবসায়ী দল। বিভিন্ন দলের তরুণ-তরুণী উদ্যোক্তাবৃন্দ এই কার্যক্রমে তাদের নিজ নিজ ব্যবসাকে সেরা হিসেবে সকল উপস্থিতির সামনে কার্যক্রম উপস্থাপন করেন। উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণাকে একে অন্যের মধ্যে জানানো এবং এর মাধ্যমে সকলকে এগিয়ে নিয়ে যাওয়াই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য।

ব্যবসায়িক ধারণা, বচনভঙ্গি, উপস্থাপনা কৌশল, ব্যবসার তথ্যবহুলতা, ভবিষ্যৎ পরিকল্পনা এবং তত্ত্ব ও যুক্তি ইত্যাদি বিষয়ে আলোচনার মানদণ্ড হিসেবে সেরা ৩ টি ব্যবসায়ী গ্রুপকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ সাপেক্ষে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গ্রুপ তিনটি হল যথাক্রমে রঙ্গন, হাতে ভাজা মুড়ির রাজা এবং খামার বাড়ি।

উক্ত সভায় মেনটর হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ পবিত্র মোহন দাশ। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের সকলের মনের মধ্যে উদ্যোক্তা মনোভাব রয়েছে, উদ্যোক্তা হতে হলে মনোবল এবং যোগাযোগ দক্ষতা থাকতে হবে, তাহলে সফলতা অর্জন করা যাবে। আত্মবিশ্বাস, যোগাযোগ কৌশল এবং দক্ষতা অর্জনে আরো এগিয়ে যেতে হবে। এমন সুন্দর কাজ করার জন্য ব্রেকিং দ্য সাইলেন্সকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রেকিং দ্য সাইলেন্স’র সাতক্ষীরা প্রকল্প অফিসের অফিস ইনচার্জ ও ম্যানেজার (প্রোগ্রাম) মো. শরিফুল ইসলাম।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইয়াং ওমেনস ইকোনোমিক এম্পাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী মো. মেহেদি হাসান। এসময় আরো উপস্থিত ছিলেন প্রকল্পের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার শেখ সোহেল মাহমুদ ও কমিউনিটি মোবিলাইজার রুবিনা খাতুন প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ দেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা,বিস্তারিত পড়ুন

দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব: ইসি আবুল ফজল মো. সানাউল্লাহ

রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন নির্বাচনবিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি জানতে ইসির সঙ্গে বসবে সরকার

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি কতদূর এগিয়েছে, তা জানতে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনেরবিস্তারিত পড়ুন

  • রাষ্ট্রপতির নির্ধারিত ঠাকুরগাঁও সফর স্থগিত
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রংপুরে চাঞ্চল্যকর চার হত্যাকাণ্ড: খুনের দায় স্বীকার, কারাগারে সিদ্ধার্থ-মুগ্ধ
  • প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ আ প্ল্যান’ কমিটমেন্টের সফল বাস্তবায়ন হবে: প্রেস সচিব
  • রংপুরে খুন হওয়া চারজনের সবার মুখ ছিল বীভৎস, মুখের কাছে পড়ে ছিল তরল: সিআইডি
  • দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা: এলজিআরডি মন্ত্রী
  • এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন শুরু, মানতে হবে ১৪ দফা নির্দেশনা
  • রংপুরে ঘর থেকে সাবেক স্কুলশিক্ষক, স্ত্রী ও ২ ছেলে-মেয়ের মরদেহ উদ্ধার