সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১২ দিন ধরে নিখোঁজ তরুণ, মায়ের আহাজারি

গাজী হাবিব : সাতক্ষীরার কুশখালী গ্রামের তরুণ মো. রাজু (২৬) বিগত ১২ দিন ধরে নিখোঁজ। গত ২৩ জুলাই রাতে একটি মারামারির ঘটনার পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। পরিবারের একমাত্র সন্তান রাজুর খোঁজে পাগলপ্রায় মা-বাবা এখন দ্বারে দ্বারে ঘুরছেন।

“আমার ছেলেটা কী মরে গেল?”
রাজুর মা বারবার মূর্ছা যাচ্ছেন। কাঁদতে কাঁদতে বলছেন, “সেই রাতে বলেছিল—‘মা, একটু ঘুরে আসি’। তারপর আর সে ফেরেনি। আমার বুকের ধনটা কোথায় গেল? আমার রাজুকে ফিরিয়ে দাও— আল্লাহর কাছে এই চাই।”

বাবা আশরাফুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। গলায় ঝাঁঝ নেই, ভাঙা কণ্ঠে বলেন, “ও আমাদের একমাত্র ছেলে সন্তান। কত স্বপ্ন ছিল ওকে নিয়ে! এখন তো শুধু একটা খবরের আশায় রাত-দিন এক করে ফেলেছি। মরে গেলেও যেন একটা খোঁজ পাই।

কী ঘটেছিল সেদিন রাতে?
স্থানীয়দের ভাষ্য মতে, ২৩ জুলাই রাতে রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ কুশখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয় মহব্বত, জিল্লু ও তার সঙ্গীরা রাজুকে মারপিট করে। এরপর থেকেই সে নিখোঁজ। আর সেই রাতেই যেন থমকে যায় আশরাফুলের সংসার।

“এটা নিছক নিখোঁজ না, এর পেছনে রহস্য আছে”—অভিযোগ স্থানীয়দের

রাজুর মা সরাসরি অভিযোগ করেন, “যারা মারামারিতে ছিল, তারাই কিছু করেছে। কোন একটা বিষয়ে ওরা রাজুর মুখ চেপে ধরতে চায়। কোথাও লুকিয়ে রেখেছে, হয়তো মেরে ফেলে দিয়েছে…। প্রশাসন কিছু করছে না।”

এলাকাবাসী জানান, রাজু একজন শান্ত স্বভাবের ছেলে ছিল। কারও সঙ্গে শত্রুতা ছিল না। প্রতিবেশী সিরাজুল বলেন, “ওকে কখনও কাউকে কষ্ট দিতে দেখিনি। আমরা সবাই উদ্বিগ্ন।”

পুলিশের বক্তব্য:
সাতক্ষীরা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, “ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, রাজু মাঝেমধ্যে মাদক সেবন করত এবং আগে থেকেই ভারতে যাতায়াত করত। আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত করছি।”

তিনি আরও জানান, নিখোঁজের আগে রাজু কী পরেছিল, কার সঙ্গে শেষবার দেখা গেছে—এসব তথ্য যাচাই করা হচ্ছে।

ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দাবি:
স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, “ছেলেটা নিখোঁজ হওয়ার পর থেকে এলাকায় উদ্বেগ ছড়িয়েছে। প্রশাসনের উচিত দ্রুত তৎপরতা চালিয়ে তাকে খুঁজে বের করা। পরিবারটি খুব অসহায় অবস্থায় আছে।”

সবকিছুর বিনিময়ে সন্তানকে ফিরে পেতে চান বাবা-মা:
বাবা আশরাফুল বলেন, “আমি গরিব মানুষ। জমিজমা বিক্রি করে ছেলেকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছি। সবার দ্বারে যাচ্ছি। কেউ সন্ধান দিতে পারছে না। ওর মাকে সান্তনা দিতে পারছিনা। সবসময় কান্নাকাটি করছে। শুধু আমার ছেলেটাকে ফিরিয়ে দাও।”

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন