বুধবার, অক্টোবর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ১৬১ জনকে কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ

সাতক্ষীরায় দেশের জনপ্রিয় শিশু কিশোর ম্যাগাজিন কিশোর কন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সাতক্ষীরা জেলার উদ্যোগ দুপুর ১২টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে কিশোর কণ্ঠের উপদেষ্টা ব্যারিষ্টার আল মামুন রাসেল, প্রভাষক ওমর ফারুক অতিথির বক্তব্য রাখেন।

কিশোরকণ্ঠ ফাউন্ডেশের সাতক্ষীরার চেয়ারম্যান জোবায়ের হোসেনের সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, নাজমুল ইসলাম, নাহিদ হাসান, আবু বক্কর, আনিচুর রহমান, ফয়সাল হোসেন, নাজমুল হাসান, জাহিদ হাসান, মতিউর রহমান, আব্দুস সামাদ প্রমুখ।

কিশোরদের মেধা বিকাশ ও নৈতিক শিক্ষায় উৎসাহ দিতে প্রতিবছরের মতো এবারও এ আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি ব্যারিষ্টার আল মামুন ফয়সাল বলেন, “শুধু ভালো ফল করলেই আজকের দিনে সফল হওয়া যায় না। পড়াশোনার পাশাপাশি দক্ষতা উন্নয়ন সময়ের দাবি। তথ্যপ্রযুক্তি, যোগাযোগ দক্ষতা, নেতৃত্বগুণ ও নৈতিক মূল্যবোধ এই চারটি বিষয়ে গুরুত্ব দিতে হবে।”তিনি আরও বলেন, “একজন শিক্ষার্থী যদি নৈতিকতায় দৃঢ় না হয়, তবে তার অর্জন দীর্ঘস্থায়ী হয় না। সৎ চরিত্র, মানবিকতা ও দেশপ্রেম এই গুণগুলো ধারণ করেই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশন সেই আলোকিত মানুষ তৈরির কাজটিই করে যাচ্ছে।”

অনুষ্ঠানে মোট ১৬১ জন শিক্ষার্থীকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার ও বৃত্তি প্রদান করা হয়। এরমধ্যে প্রথম পর্যায়ের পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, দ্বিতীয় পর্যাযে নগদ অর্থসহ ক্রেস্ট, সনদ, কলম ও স্কুল ব্যাগ প্রদান করা হয়।

এছাড়াও ট্যালেন্টপুল ও সাধারণ এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়।এ সময় সাইকেল বিজয়ী এক শিক্ষার্থী তার অনুভূতি প্রকাশ করে বলেন, “এই সম্মাননা আমাকে আরও ভালোভাবে পড়াশোনা করতে অনুপ্রাণিত করবে। কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের কাছে আমি কৃতজ্ঞ। ভবিষ্যতে আমি দেশ ও সমাজের জন্য কাজ করতে চাই।”

অনুষ্ঠানে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে মোট ৩ লক্ষ ৭৫ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন

সাতক্ষীরা সদর উপজেলার ৬৫ নম্বর ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতার কারণে পাঠদানবিস্তারিত পড়ুন

মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার

মানব সম্পদ উন্নয়ন কেন্দ্র (মাসউক) সাতক্ষীরা কর্তৃক ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ (ভিডব্লিউবি) কর্মসূচীরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুর বাজার জামে মসজিদের ৭০ হাজার টাকা চুরি করারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আবাদেরহাট বাজার কমিটির নির্বাচন : সভাপতি গফফার, সম্পাদক রেজাউল
  • সাতক্ষীরায় শিক্ষার্থী জাকারিয়া খানকে হ*ত্যা: প্র*তিবাদ মিছিল ও মানববন্ধন
  • সাতক্ষীরায় পুলিশ সুপারের সাথে জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • কলেজছাত্র জাকারিয়া হ/ত্যা মামলার প্রধান আসামি নাহিদসহ গ্রেপ্তার ২
  • সাতক্ষীরার আলিপুরে নব-গঠিত জেলা যুবদল ও জেলা ছাত্রদল নেতৃবৃন্দের সংবর্ধনা
  • বিশ্ব শিক্ষক দিবসে সাতক্ষীরায় ডিবি স্কুলের শিক্ষকদের ফুল দিয়ে বরণ
  • কলারোয়ায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
  • এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়
  • সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল
  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী