শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের কৃতী সন্তান আমিনুর রহমান আমিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন। এ খবরে শ্যামনগর ও কালিগঞ্জ উপজেলার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নির্বাচনের পরপরই বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ প্রকাশ করতে দেখা গেছে।

দীর্ঘদিন ধরে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালনকারী আমিনুর রহমান আমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং পূর্বে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার স্বীকৃতি হিসেবেই তিনি বর্তমান গুরুত্বপূর্ণ দায়িত্বে মনোনীত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

তার এ পদায়নকে স্বাগত জানিয়ে সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালিগঞ্জ আংশিক) আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষ কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে নবনির্বাচিত সম্পাদককে জানানো হচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্থানীয়রা জানান, আমিনুর রহমান আমিন সবসময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। তিনি মুমূর্ষু রোগীদের চিকিৎসার জন্য হাসপাতালে সহযোগিতা করেছেন, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন এবং সামাজিক বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা রেখেছেন।

এদিকে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে তার অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য শুভেচ্ছা বার্তা প্রদান করা হচ্ছে।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আমিনুর রহমান আমিনের এই দায়িত্বপ্রাপ্তির মাধ্যমে সাতক্ষীরা-৪ আসন তথা সাতক্ষীরা জেলার জাতীয়তাবাদী রাজনৈতিক প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হবে এবং কেন্দ্রীয় পর্যায়ে স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার সুযোগ বৃদ্ধি পাবে।

তার এ অর্জনে শ্যামনগর উপজেলা যুবদলের সদস্য সচিব আনোয়ারুল ইসলাম আংগুর, শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইউম আবু, স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক জুলফিকার সিদ্দিকী, শ্যামনগর উপজেলা যুবদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজ আল আসাদ কল্লোল, শেখ বাবলুর রহমান, আটুলিয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুজার গিফারিসহ বিভিন্ন নেতৃবৃন্দ তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

সব মিলিয়ে আমিনুর রহমান আমিনের এই অর্জনে শ্যামনগর ও কালিগঞ্জ এলাকায় রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরে আনন্দের পরিবেশ বিরাজ করছে।

একই রকম সংবাদ সমূহ

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

জামায়াত নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করেছে ডিবি।বিস্তারিত পড়ুন

তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ

কিশোর গ্যাংয়ের পেছনে প্রভাবশালী মহলের প্রত্যক্ষ মদদ রয়েছে বলে মনে করেন জাতীয়বিস্তারিত পড়ুন

দলীয় পরিচয়ে অপকর্মে জড়ালে কোনো ছাড় নয়: প্রতিমন্ত্রী ইশরাক

দলের পরিচয় ব্যবহার করে কেউ অপকর্ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবেবিস্তারিত পড়ুন

  • ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এবার বিএনপি থেকে পদত্যাগের নির্দেশ
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর
  • সংরক্ষিত এমপি ফেরদৌসীর আসন শূন্য ঘোষণা
  • মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর : স্পিকার
  • বিএনপির কর্মসূচি জনগণের কর্মসূচিতে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী
  • এমপি পদ থেকে পদত্যাগ করলেন মিষ্টি
  • রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরির পরীক্ষায় বৈষম্য করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • গাজী নজরুলকে পদত্যাগে বাধ্য করালে মরিয়মের দুনিয়া ছাড়া লাগত না: রাশেদ খাঁন
  • ফেনীতে ১,৫৪২ কোটি টাকার বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর
  • ভিন্নমত ও মতপ্রকাশের স্বাধীনতা গণতন্ত্রের শক্তি : মাহদী আমিন
  • রমজানের আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
  • প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ ও বৈশ্বিক সম্ভাবনার বিষয় গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন