শুক্রবার, সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

৪ লাখ কৃষকের সেবা প্রদানের লক্ষ

সাতক্ষীরার উপকূলে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার সুন্দরবন নদীসহ প্রান্তিক উপকূলের চাষীদের জন্য সরকারের সর্বোচ্চ সেবা প্রদানের লক্ষ্যে অর্ধশতাধিক কর্মকর্তার প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার বিনা সাতক্ষীরা উপ কেন্দ্রর প্রশিক্ষণ মিলনায়তনে গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তাদের দুইদিন ব্যাপী আবাসিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহন কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন উপ প্রকল্প পরিচালক কৃষিবিদ তৌহিদীন ভূইয়া।

প্রশিক্ষণ প্রদান করেন বিনা’র বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানসহ জেলা বিভিন্ন প্রশিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি কৃষিবিদ মোহন কুমার ঘোষ বলেন, নব উদ্ভাবিত লবনাক্ত সহনশীল ফসল ও প্রযুক্তি একই সাথে উচ্চমূল্যের ফসল উৎপাদন ও ব্যবস্থাপনা বিষয়ে বিষদ প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই প্রশিক্ষণে। সরকারের কৃষি মন্ত্রণালয়ের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জিকেবিএসপিএডিপি’র অধীনে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। যা জেলার চার লক্ষাধিক কৃষককে উপযুক্ত চাষী হিসেবে প্রস্তত করবে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা পাউবো -২ এর প্রকৌশলী আশিকুর রহমানের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আশিকুর রহমানেরবিস্তারিত পড়ুন

“সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানি নিয়ে সংসার করা যায় না”

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা : “সতীনের সাথে সংসার করা যায় কিন্তু লবণ পানিবিস্তারিত পড়ুন

বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়

মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ প্রতিপাদ্যে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার রসুলপুরে ট্রি অফ লাইফ এর উদ্যোগে অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
  • সাতক্ষীরাতে প্রাক্তন আরসিদের নিয়ে সমাবেশ
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান
  • নারীর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সাতক্ষীরায় জেন্ডার ট্রান্সফরমেশনমূলক সংলাপ
  • সাতক্ষীরায় অধিকার ও জবাবদিহিতা নিশ্চিতে শিবপুরে ‘নারীর আদালত’
  • চেতনার বাতিঘর নজরুল: সাতক্ষীরা সরকারি মহিলা কলেজে সেমিনার ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার পি কে ইউনিয়ন ক্লাবের ৩ বছর মেয়াদী কমিটি গঠন উপলক্ষ্যে সাধারণ সভা
  • শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত
  • সাতক্ষীরা কমিউনিটির নতুন কমিটি, সভাপতি উম্মে ফুয়ারা ও সম্পাদক জাহিদ
  • সাতক্ষীরার ধুলিহরে চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেলের মোটরসাইকেল শোভাযাত্রা
  • সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি
  • সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী