শনিবার, নভেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কামালনগরে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের কামালনগর বায়ান্নপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৭ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর শফিকুল আলম বাবু।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, পৌরসভার সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, পৌরসভার কার্যসহকারী মো. আব্দুল মোতালেব ও জাহিদ হাসান, ঠিকাদার প্রতিষ্ঠান লবি এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মো. আলতাফ হোসেন, মো. আজগর আলী সরদার, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল বারী, মো. রবিউল ইসলাম, আব্দুস সবুর, আব্দুল গনি, আব্দুল আজিজ, বেল্লালসহ এলাকার গণমাণ্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রিয়াজুল জান্নাত মাদ্রাসার পরিচালক হাফেজ মো. শহিদুল ইসলাম।

উল্লেখ্য, পৌরসভার অর্থায়নে কামালনগর আবুল কাশেম সড়ক সংলগ্ন বায়ান্নপাড়া এলাকার কাজী হাফিজ মুহুরীর বাড়ির সামনে হতে আব্দুস সবুরের বাড়ির সামনে পর্যন্ত ৪২০ ফুট সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ৯৩ হাজার টাকা ব্যয়ে নির্মাণ কাজ করা হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত