বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এনসিপি’র কর্মসূচির নিউজ কাভার করতে গিয়ে তীব্র গরমে ১০ সাংবাদিক অসু*স্থ

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত জুলাই পদযাত্রা ও পথসভা কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে তীব্র গরমে অন্তত: ১০ সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছে। তীব্র তাপদাহ, দীর্ঘ সময় অপেক্ষা এবং আয়োজকদের চরম অব্যবস্থাপনার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয় বলে অভিযোগ করেছেন সাংবাদিকরা।

অসুস্থ সাংবাদিকদের মধ্যে রয়েছেন যমুনা টিভি’র জেলা প্রতিনিধি আকরামুল ইসলাম, এখন টিভি’র জেলা প্রতিনিধি আহসান রাজিব, নিউজ টোয়েন্টিফোর ও দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মনিরুল ইসলাম মনি, আমাদের সময় ও মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল, ঢাকা পোস্ট’র ইব্রাহিম খলিল, ভিডিও জার্নালিস্ট ইয়ারুল ইসলাম, মুশফিকুর রহমান, ইদ্রিস আলী, জাকির হোসেন, মাসুদ রানা, সাংবাদিক গাজী হাবিব, আব্দুল্লাহ আল মামুনসহ বেশ কয়েকজন স‍ংবাদকর্মী।

এছাড়া অনুষ্ঠানে আগত অনেক নারী পুরুষকেও অসুস্থ হতে দেখা যায়।

তাদেরকে তাৎক্ষণিকভাবে সাতক্ষীরা সদর হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। অনেকে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

সাংবাদিকদের অভিযোগ, কর্মসূচির নির্ধারিত সময় সকাল সাড়ে ৯টা থাকলেও কেন্দ্রীয় নেতারা সাতক্ষীরায় পৌঁছান ১২টা ২১ মিনিটে এবং মঞ্চে ওঠেন ১টা ৪৪ মিনিটে।
প্রখর রোদে কোনো ছায়া বা বিশ্রামের ব্যবস্থা ছিল না। এমনকি সাংবাদিকদের জন্য ছিলোনা কোন নির্ধারিত স্থান। দুপুর ২টা ১৫ মিনিটে মঞ্চ ত্যাগ করার আগপর্যন্ত সাংবাদিকদের তীব্র গরমে উপেক্ষা করতে হয় সংবাদ সংগ্রহের জন্য।

তীব্র গরমে ঘেমে অনেকের শারীরকে বিপর্যস্ত করে তোলে।

ভুক্তভোগী সাংবাদিকরা বলেন, আমরা খবর সংগ্রহে মাঠে থাকি, কিন্তু আয়োজকরা দায়িত্বশীল থাকলে এমন হতো না। তীব্র তাপদাহে ছায়া বা পানির ব্যবস্থাও রাখা হয়নি।

প্রসঙ্গত, জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের সারজিস আলাম, ডা. তাসনিম জারা, ডা. তাসনুভা জাবিনসহ কেন্দ্রীয় নেতারা জুলাই পদযাত্রায় অংশ হিসেবে ১২তম দিনে সাতক্ষীরায় আসেন।

একই রকম সংবাদ সমূহ

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা চলবে

চট্টগ্রাম অঞ্চলের পাঁচ জেলা ছাড়া দেশের বাকি সব এলাকায় চলমান এইচএসসি ওবিস্তারিত পড়ুন

হাসিনার ফিরে আসার ঘোষণাকে স্বাগত জানাই: তথ্য উপদেষ্টা

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে স্বাগত জানিয়েছেনবিস্তারিত পড়ুন

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সায়েন্স ল্যাব মোড় অবরোধ

বৈরি আবহাওয়ায় এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার্থীদের ‘ফার্মের মুরগি’ সম্বোধনবিস্তারিত পড়ুন

  • মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার
  • আশুলিয়ায় ককটেল তৈরির সময় বিস্ফোরণে যুবকের আঙুল বিচ্ছিন্ন
  • অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪
  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • চট্টগ্রামে শনিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা