শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কামালনগর সরকারি কবরস্থানে দাফনের জায়গা খালি নেই

সাতক্ষীরার কামালনগর কবরস্থানে জায়গা খালি নেই। প্রতিদিন এ কবরস্থানে দাফন হচ্ছে একাধিক মরদেহ। করোনা পরিস্থিতির কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। গভীর রাতেও আসছে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির মরদেহ। এছাড়া করোনা উপসর্গে মৃত মরদেহ আসছে প্রতিনিয়ত।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তথ্যমতে, জুন মাসের গত ২৬ দিনে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ১৯ জন এবং করোনা উপসর্গে ১০১ জনের মৃত্যু হয়েছে।

সরকারি হিসাবের বাইরেও প্রতিদিন স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। এমতাবস্থায় চাপ বেড়েছে সরকারি কবরস্থানের ওপর। ফলে সেখানে কবর খুঁড়লেই বেরিয়ে আসছে তাজা মরদেহ। স্বজনদের মরদেহ দাফন নিয়ে চিন্তায় পড়েছেন স্থানীয়রা।

কামালনগর কবরস্থান পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক আমিরুজ্জামান বাবু জানান , দেড়শ’ বছর আগের এ কবরস্থানটি ৭০ শতক জমির উপর অবস্থিত। মুন্সি আব্দুর রব সরদার এ কবরস্থানটি এলাকার মানুষের দাফনের জন্য দান করেছিলেন। এরপর থেকে এখানে হাজারো মানুষের দাফন হয়েছে। দিনে দিনে বাড়তে থাকে জনসংখ্যা। এরমধ্যে সাতক্ষীরা পৌরসভা কবরস্থানটি নিজেদের আয়ত্তে নেয়। কিন্তু সাতক্ষীরা পৌরসভা কবরস্থানটির স¤প্রসারণ করতে পারেনি। ফলে একই কবরের ওপর নতুন কবর দিয়ে এ যাবত সমস্যার সমাধান করা হচ্ছিল।

তিনি বলেন, স¤প্রতি করোনাভাইরাস জনিত কারণে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় নতুন কবরে ভরে যাচ্ছে কবরস্থান। ফলে স¤প্রতি কবর দেয়া স্থানে নতুন কবর খুঁড়লেই বেরিয়ে আসছে তাজা মরদেহ। এতে করে কবরস্থানটি স¤প্রসারণ করা ছাড়া কোনো বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা।

কামালনগর কবরস্থানের গোরখোদক মো. রেজাউল ইসলাম ও মো. ওয়াজেদ আলী জানান, এখানে তারা ১৫-২০ বছর ধরে কবর খুঁড়ছেন। এর আগে কবর খুঁড়লে পুরনো হাড়গোড় বের হতো। কিন্তু স¤প্রতি তারা লক্ষ্য করছেন কবর খুঁড়তেই বেরিয়ে আসছে তাজা মরদেহ। করোনার আগে সপ্তাহে দু-একটি, মাসে ১০-১২টি এবং বছরে এক-দেড়শ’ লাশ দাফন করা হতো। কিন্তু মৃতের সংখ্যা ব্যাপক বেড়েছে। গত একমাসে প্রায় ৭০-৮০টি লাশ দাফন হয়েছে বলে জানা গোরখোদকরা।

সাতক্ষীরার কামালনগর কবরস্থান পরিচালনা কমিটির আহŸায়ক ডা. আবুল কালাম বাবলা বলেন, মরদেহের চাপে কামালনগর কবরস্থানে খালি জায়গা নেই। গত ৯ জুন থেকে ২৬ জুন পর্যন্ত ২৬টি মরদেহ দাফন হয়েছে। যা স্বাভাবিক সময়ের চেয়ে অনেক বেশি।

তিনি আরও বলেন, ইতোমধ্যে কবরস্থান সংলগ্ন এলাকায় তিন কোটি টাকায় দুই বিঘা জমি ক্রয়ের জন্য জমির মালিকদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। সাতক্ষীরা পৌর এলাকার সব মসজিদের ইমাম, খতিব, ধনাঢ্য দানশীল ব্যক্তি, জনপ্রতিনিধিদের সঙ্গে আলাপ-আলোচনা করে কবরস্থান স¤প্রসারণে জমি কেনার ওই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে আর্থিক সংকটের কারণে এখনো সেটি করা যায়নি।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা

তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং সাহিত্যচর্চাকে উৎসাহিত করার লক্ষ্যে প্রান্তিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বাড়াতে আয়োজিত ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী

নিজস্ব প্রতিনিধি : করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস এবিস্তারিত পড়ুন

  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় ডিসির বক্তব্য বিকৃত ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ওলামা দলের মানববন্ধন
  • কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
  • পিআইবি’র উদ্যোগে সাতক্ষীরায় সাংবাদিকদের প্রশিক্ষণ
  • সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন তারবিয়াত টিম সদস্যদের শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সংবর্ধনা ও মতবিনিময় সভা
  • সাতক্ষীরার নগরঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফের ছাদ ধস, আতঙ্কে শিক্ষার্থী-অভিভাবক
  • সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ
  • সাতক্ষীরায় ‘ডিজাস্টার অ্যালার্ট’ অ্যাপের ওরিয়েন্টেশন কর্মশালা
  • সাতক্ষীরায় ক্লাইমেট অ্যাকশন ফোরামের কমিটি গঠন, উপকূল সুরক্ষায় ১৮ দফা দাবি
  • সাতক্ষীরায় যুবদলের প্রতিবাদ মিছিল