শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার কালিগঞ্জে শ্মশানের উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ

কালিগঞ্জে পাউখালিতে অবস্থিত প্রায় শতবছরের সার্বজনীন শ্মশানের উপর দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সনাতনসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক সনৎ কুমার গাইন জানান, গত কয়েক মাস আগে উপজেলার পিরোজপুর এলাকায় শ্মশানের জায়গা দখল করে নেওয়ার চেষ্টা করে প্রভাবশালী এক নেতা। আমরা ওই সময়ে প্রতিবাদ করে সেটি প্রতিহত করি। এর কয়েক মাস পর পাউখালিতে অবস্থিত শতবছরের সার্বজনীন শ্মশানের উপর দিয়ে পিচের রাস্তা তৈরি করার ঘটনাটি খুবি দুঃখ জনক।

খোঁজ দিয়ে জানা গেছে, উপজেলার পাউখালি ব্রিজ হতে প্রায় ২ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আদি যমুনা নদীর পাশ দিয়ে দুই কিলোমিটার পিচের রাস্তার কাজ চলছে।

রাস্তাটির কাজ ঠিকাদার রফিকুল ইসলামের নামে টেন্ডার হলেও কাজ করছে ঠিকাদার মতিউর রহমান ওরফে ভাটা মতি। ঠিকাদার রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, সিডিউল অনুযায়ী রাস্তার কাজ চলছে। রাস্তাটি আমার নামে টেন্ডার হলেও কাজ করছে মতি। তার উচিত ছিলো রাস্তার কাজ শুরু করার আগে এ সমস্যার সমাধান করা। তাহলে এ বিতর্কে পড়তে হতো না।

উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন, শ্মশানের উপর দিয়ে রাস্তা যাচ্ছে এটা আমার জানা নেই। শ্মশানের উপর দিয়ে রাস্তা করে আমরা ধর্মীয় অনুভূমিতে আঘাত করতে চাই না। পাউখালি থেকে কত কিলোমিটার রাস্তা হচ্ছে আমি সকালে আপনাকে জানাতে পারবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নিকট জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমার জানা নেই। যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই সমাধান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা

এবিএম কাইয়ুম রাজ : জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আহত ও শহীদদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল

রাজনীতির মাঠে সুদিন-দুর্দিন আসে যায়। কিন্তু দলের দুঃসময়ে যারা রাজপথে থাকেন, মামলা-হামলাবিস্তারিত পড়ুন

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন
  • বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • কালিগঞ্জে মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • সাতক্ষীরায় কমিউনিটি রেডিওতে আইন বিষয়ক সচেতনতামূলক টক শো অনুষ্ঠিত
  • কালিগঞ্জের আপন ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা