সাতক্ষীরার খোলপেটুয়া নদীর বাঁধভাঙ্গে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্তেদের মাঝে খাদ্য সহায়তা র্যাবের


সাতক্ষীরার আশাশুনির খোলপেটুয়া নদীর বাঁধ ভেঙে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে র্যাব।
বুধবার (০৯ এপ্রিল) সকাল থেকে আশাশুনি উপজেলার ইউনিয়ন পরিষদ সাইক্লোন সেন্টার প্রাঙ্গণ, আনুলিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ও ইউনিয়ন পরিষদ ভবনে র্যাব-৬ এর অধিনায়ক মোঃ শাহাদাত হোসেন এর নিদর্শনায় এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।
১শ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আটা, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে যেসব পরিবার অধিক ঝুঁকিপূর্ণ এবং অধিক অসহায় অবস্থায় রয়েছে, তাদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা প্রদান করা হয়েছে।
ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেজর মোঃ মারুফ হোসেন ও সিনিয়র এএসপি যায়েন উদ্দিন মোহাম্মদ যিয়ান।
র্যাব সদস্যরা সহানুভূতিশীল মনোভাব ও আন্তরিকতা নিয়ে এই কার্যক্রমে অংশ নেন। শৃঙ্খলা, মানবিকতা ও সম্মানবোধ বজায় রেখে ত্রাণ কার্যক্রমটি পরিচালনা করায় স্থানীয় জনসাধারণ, উপকারভোগী মানুষজন এবং ক্ষতিগ্রস্ত ওয়ার্ড সমূহের ইউপি মেম্বারগণ কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আরবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী
২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসে আস্ফালন করছেন: সমাজকল্যাণমন্ত্রী
জনগণের আন্দোলনের মুখে ক্ষমতা হারিয়ে দেশে থাকার সাহস হয়নি, এখন বাইরে বসেবিস্তারিত পড়ুন


