বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব

সাতক্ষীরার গ্রামীন উন্নয়নে ৩৬৮৮ কোটি টাকার প্রকল্প

রাসেল হোসেন: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মকছুদ জাহেদী বলেছেন, ‘সাতক্ষীরা জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়নের জন্য ৩৬৮৮ কোটি টাকার প্রকল্প হাতে নেয়া হয়েছে। এতো বড় প্রকল্প বাংলাদেশে খুব কম আছে। রাস্তা, ব্রিজ, কালভার্ট ইত্যাদি উন্নয়ন করা হবে। সাধারণ মানুষকে সাবলম্বী ও আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে।’

সাতক্ষীরার কলারোয়ায় সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় দক্ষতা উন্নয়ন (গাভী পালন) নিবিড় প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শুক্রবার (১৩ জুন) বেলা সাড়ে ১১টায় কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব আরো বলেন, ‘ইতোমধ্যে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামকে আদর্শ গ্রামের কার্যক্রমের ঘোষণা করা হয়েছে। তেমনি সাতক্ষীরা জেলাকেও আদর্শ জেলা হিসেবে গড়ে তোলা হবে।’

সচিব রেজাউল মকছুদ জাহেদী বলেন, ‘অন্যের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। বিগত বছরের দিকে তাকালে সেটা বুঝতে পারবেন। কাউকে ক্ষতি করা উচিত নয়।’

সাতক্ষীরা জেলা প্রশাসক (যুগ্ম সচিব) মোস্তাক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার একান্ত সচিব (যুগ্ম সচিব) আবুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব আকবর হোসেন, সমবায় অধিদপ্তরের প্রকল্প পরিচালক (যুগ্ম নিবন্ধক) তোফায়েল আহম্মদ, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম, জেলা সমবায় অফিসার এফএম সেলিম আক্তার।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. জিয়াউল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস, উপজেলা প্রকৌশলী ইমরান আহমেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা এসএমএ সোহেল, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, উপকারভোগী কুশোডাঙ্গা দুগ্ধ সমিতির সম্রাট হোসেনসহ নারী-পুরুষ প্রশিক্ষণার্থী, জনপ্রতিনিধি ও অন্যান্যরা।

উপজেলা সমবায় অফিসার অনিমেষ কুমার দাস জানান, উপজেলার কুশোডাঙ্গা ও পারিকুপি গ্রামের দুটি দুগ্ধ সমিতির অধীনে ৫০জন করে মোট ১০০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে। প্রশিক্ষণ শেষে প্রথম পর্যায়ে গরু ক্রয়ের জন্য ১ লাখ ৬০ হাজার টাকা ও খাদ্য ক্রয়ের জন্য ৪০ হাজার টাকাসহ মোট ২ লক্ষ টাকা বিনা সুদে ঋণ প্রদান করা হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!