বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন জুড়ে রাজনৈতিক তৎপরতা ও আলোচনা শুরু হয়েছে। চেয়ারম্যান প্রার্থী হিসেবে স্থানীয় সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের মাঝে সরব উপস্থিতি বজায় রেখেছেন ঝাউডাঙ্গা ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রফিকুল ইসলাম।

এলাকাবাসী ও দলীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়নে রাস্তা ব্রিজ কালভার্ট সহ জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে তিনি বর্তমানে মাঠে নেমেছেন এবং সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে খোঁজখবর নিচ্ছেন। তার পাশাপাশি স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও তাকে নিয়ে ইতিবাচক আলোচনা রয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহলের মতে, আসন্ন ইউপি নির্বাচনে ঝাউডাঙ্গা ইউনিয়নে বিএনপির প্রার্থী হিসেবে রফিকুল ইসলামের নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে। তবে তার সাথে দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে অন্য আরও কয়েকজন বিএনপির নেতার নামও স্থানীয়ভাবে শোনা যাচ্ছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে ভোটের মাঠে রাজনৈতিক সমীকরণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।

চেয়ারম্যান পদপার্থী ১৭ বছর হামলা মামলায় নির্যাতিত ১০ মামলার কারাবরণ কারী ত্যাগীনেতা ও ইউনিয়ন বিএনপির সভাপতি কলারোয়া কলেজের সাবেক ভিপি মোঃ রফিকুল ইসলাম বলেন, আসন্ন ১১ নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে এলাকার সাধারন জনগণ তাদের পবিত্র আমানত মহামূল্যবান ভোট দিয়ে আমাকে চেয়ারম্যান নির্বাচিত করলে, জনগনের সেবক হিসেবে সততা ও দক্ষতার সাথে নিজের সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ইউনিয়নের সকল শ্রেণী পেশার মানুষের মৌলিক অধিকার আদায়ে সক্ষম হবো বলে আমি আশাবাদী। নির্বাচিত হলে সাধারন জনগণের উপর অর্পিত গুরুদায়িত্ব সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে পালনের মাধ্যমে অসহায় গরিব মানুষের ভাগ্য উন্নয়নে আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ।

একই রকম সংবাদ সমূহ

ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা

সাতক্ষীরা সদর উপজেলার কুলতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির কক্ষের ছাদের একটিবিস্তারিত পড়ুন

সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক এবং একুশে টেলিভিশনের সাতক্ষীরা প্রতিনিধি জি,এমবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা সদর উপজেলায় শিশু ও যুবদের জীবন দক্ষতা উন্নয়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল