বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে বিনামূল্যের বই বিতরণ শুরু

নিজস্ব প্রতিনিধি: সারাদেশের মতো সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর–ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলেও আনন্দ উৎসবের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে নতুন বই বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কার্যক্রমের সূচনা হয়। এদিন ষষ্ঠ ও নবম শ্রেণির শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা।

নতুন বইয়ের গন্ধ ও স্পর্শে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস। বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলু আনুষ্ঠানিকভাবে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক অনুজিত কুমার মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন কৃতী শিক্ষার্থী ও খুলনা মেডিক্যাল কলেজের শিক্ষার্থী হালিমা খাতুন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জনস্বাস্থ্য বিভাগের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা আঁখি, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকিয়া সুলতানা এবং প্রাক্তন শিক্ষার্থী আসমা খাতুন।

অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষার্থীরা তাঁদের আবেগঘন অনুভূতি প্রকাশ করে বলেন, এই বিদ্যালয় থেকেই তাঁদের স্বপ্ন দেখার শুরু। এখানকার শিক্ষকরা তাঁদের সঠিক দিকনির্দেশনা ও সাহস যুগিয়েছেন। তাঁরা বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাসই সফলতার মূল চাবিকাঠি। নিজের ওপর বিশ্বাস রাখলে গ্রামের স্কুল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে যাওয়া সম্ভব।’

অনুষ্ঠানটি পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক এস. এম. শহীদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, অরুণ কুমার মন্ডল, গীতা রানী সাহা, খালেদা খাতুন, মৃণাল কুমার বিশ্বাস, কনক কুমার ঘোষ, আজহারুল ইসলাম, দেবব্রত ঘোষ, আসমাতারা জাহান, ভানুবতী সরকারসহ অভিভাবক ও শিক্ষার্থীরা।

নতুন বই পেয়ে আনন্দে উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। সন্তানদের হাতে নতুন বই দেখে অভিভাবকরাও সন্তোষ ও আনন্দ প্রকাশ করেন। বই বিতরণের মধ্য দিয়ে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষকরা।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় কমিউনিটি লিডারদের নিয়ে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন মসজিদের অংশগ্রহণে পানি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষকদের প্রশিক্ষণ (Trainingবিস্তারিত পড়ুন

দল থেকে বহিষ্কারের পর গাজী নজরুল হারাতে পারেন এমপি পদ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

চাঁদপুরের ইলিশ বিক্রয়ের নামে অভিনব প্রতারণা, মাছও পেলো না- টাকাও গেলো!

ফেসবুকসহ বিভিন্ন স্যোশাল মিডিয়া বড় বড় ইলিশের ছবি ও ভিডিও। চাঁদপুরের ইলিশবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা প্রশাসকের সঙ্গে মৌচাক সাহিত্য পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত
  • কলারোয়ায় আইসক্রিম ফ্যাক্টরী ও ঝাউডাঙ্গায় কনফেকশনারিতে অভিযান, জরিমানা
  • জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাতক্ষীরায় ইউনিয়ন পর্যায়ে সংলাপ
  • স্ত্রী-সন্তানের চিকিৎসায় দিশেহারা ভ্যানচালক, সহযোগিতা কামনা
  • শ্যামনগরে বিক্ষোভ মিছিল-সমাবেশে জামায়াতের এমপি নজরুলের ছবিতে জুতাপেটা
  • সাতক্ষীরায় এতিম পরিবারের মাঝে খাবার বিতরণ
  • সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব
  • সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি
  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান