শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে: চেম্বার সভাপতি নাসিম ফারুক খান মিঠু

সাতক্ষীরা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসিম ফারুক খান মিঠু বলেছেন, সাতক্ষীরা ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি। এখানকার তরুণদের মধ্যে বিপুল প্রতিভা রয়েছে। এ ধরনের গঠনমূলক ক্রীড়া আয়োজন নিয়মিত হলে জেলার খেলাধুলা আরও সমৃদ্ধ হবে এবং জাতীয় পর্যায়েও সাতক্ষীরার খেলোয়াড়রা নিজেদের মেধার স্বাক্ষর রাখতে পারবে।

শনিবার (১০ জানুয়ারি) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত শহীদ শরীফ ওসমান হাদীর স্মরণে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালর খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রসুলপুর ক্রিকেট একাদশকে ৭ উইকেটে হারিয়ে জয় তুলে নেয় সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ। খেলায় প্রথমে ব্যাট করতে নেমে রসুলপুর ক্রিকেট একাদশ নির্ধারিত ১০ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ১০৫ রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে সাতক্ষীরা টাইগার্স ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে ১০ ওভারে ১০৬ রান করে সহজ জয় নিশ্চিত করে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মো. আল মামুন, শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার সাবেক প্রধান সমন্বয়ক মো. ইমরান হোসেন, বর্তমান জেলা কমিটির আহ্বায়ক আরাফাত হোসাইন, বিসিবির কোচ মুফাচ্ছিনুল তপু,

আয়োজকেরা জানান, শহীদ ওসমান হাদীর আদর্শ তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চা বিকাশের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন

সকল প্রকার দেশী-বিদেশী ঔষধের পাইকারি ও খুচরা বিক্রয়ের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে সাতক্ষীরায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলা প্রশাসকের হলরুমে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশুবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক ও প্রকাশক জি এম নুর ইসলামের মৃত্যুতে গভীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি
  • সাতক্ষীরা সদরের তালতলা থেকে অজ্ঞাত নারী (৪০)’র লা*শ উদ্ধার
  • প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সদস্য হলেন রাসেল
  • যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরায় র‍্যালি- সভা