বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার দহাকুলার শেখপাড়া মোড়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: দেশের বিভিন্ন স্থানে নানা কায়দায় চলছে দখলদারি। কোথাও নদী বা খাল দখল করে তৈরি করা হয়েছে মাছের ঘের। কোথাও নদীর ওপর নির্মাণ করা হয়েছে অবৈধ স্থাপনা। খোদ সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলার শেখপাড়া মোড়ে অবস্থিত দহাকুলা যুব সংঘের পাকাঘরটি এক সময় ছিল আওয়ামী লীগের অফিস।এই অফিসটা ৫ আগস্টের পর আওয়ামী লীগের পতনের পর নাম দেওয়া হয় দহাকুলা যুব সংঘ।

জানা গেছে- জমিটির প্রকৃত মালিক সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের পশ্চিম দহাকুলার শেখপাড়ার শেখ আলাউদ্দিনের পুত্র শেখ জুলফিকার ইসলাম ।

শেখ জুলফিকার ইসলাম জানান, “এই জায়গা আমার, দীর্ঘদিন আওয়ামী লীগের লোকেরা জোরপূর্বক জবরদখল করে রেখেছিল। আমার জমির কাগজপত্র আছে। এ ব্যাপারে অবিলম্বে সরেজমিনে তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

এছাড়া তিনি আরো জানান- তাঁকে ফাঁসানোর জন্য স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা বিভিন্নভাবে তাকে হয়রানি করছে। এবং কিছু সাংবাদিক তার কাছে চাঁদা চাচ্ছে। সেই সাথে তিনি চাঁদা না দেওয়াতে তার নামে ইতিমধ্যে বিভিন্ন ভুল নিউজ ছাপিয়েছে বলে তিনি অভিযোগ করেন”।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ