রবিবার, অক্টোবর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা সদর উপজেলার ৮নং ধুলিহর ইউনিয়নের ১নং ওয়ার্ডের অফিল সরদারের বাড়ি থেকে দামারপোতা মোল্লাবাড়ি হয়ে মরহুম গফুর বিশ্বাসের বাড়ির সামনে দিয়ে ওয়াপদা ও ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জেয়ালা হাসপাতালের সামনে থেকে ঋষিপাড়া পর্যন্ত ৯১৫ মিটার সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করা হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘সাতক্ষীরা জেলা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির উন্নয়নকাজ বাস্তবায়ন করা হচ্ছে। অনুমোদিত প্রকল্পে সড়কটির কার্যকর দৈর্ঘ্য ৯১৫ মিটার এবং রোড আইডি ২৮৭৮২৫১৪০।

উদ্বোধন অনুষ্ঠানে জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুর বারী, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ, ৮নং ধুলিহর ইউনিয়নের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আশরাফুজ্জামান খোকন, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, শ্যামনগর টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ হাফিজ আল মাহমুদ রিটু, বিশিষ্ট সমাজসেবক ফজলুর রহমান, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর, সহকারী সেক্রেটারি অধ্যাপক সহিদুর রহমান, সদর উপজেলা যুব বিভাগের সভাপতি মাওলানা আনিসুর রহমান, ৮নং ধুলিহর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুস সালাম, ৯নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা জাকির হোসাইন ও সহকারী সেক্রেটারি মাওলানা মনিরুল ইসলাম ফারুকীসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, নির্বাচনী এলাকার প্রতিটি মানুষের পাশে দাঁড়ানো, তাদের সেবা করা এবং প্রতিটি এলাকায় গিয়ে খেদমত করা তার দায়িত্ব ও কর্তব্য। জনগণ তাকে যে ভালোবাসা ও বিপুল ভোট দিয়ে নির্বাচিত করেছেন, সেই আস্থার প্রতিদান দিতে তিনি কাজ করে যেতে চান।

তিনি বলেন, সংসদে সাতক্ষীরার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তুলে ধরেছি।

একই রকম সংবাদ সমূহ

প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস

জীবনের এক দীর্ঘ ও মেঠোপথ পেরিয়ে আসা মানুষগুলো আমাদের ইতিহাসের জীবন্ত দলিল।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী

উৎসবমুখর পরিবেশ, ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও শেষ মুহূর্তের প্রচার-প্রচারণার মধ্য দিয়ে আজ শনিবারবিস্তারিত পড়ুন

জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির

বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের জাতীয় কাউন্সিল ও মুফাসসির সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আগামীবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত