সাতক্ষীরার পলাশপোলে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন


সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ডের দক্ষিণ পলাশপোল এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টায় দক্ষিণ পলাশপোল বায়তুল জান্নাত জামে মসজিদের সামনে অতিথি হিসেবে এ সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু ও পৌরসভার মহিলা কাউন্সিলর ফারহা দীবা খান সাথী।
সাতক্ষীরা পৌরসভার টিআর প্রকল্পের আওতায় ৫০ হাজার টাকা ও পৌরসভার ০৮নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল আলম বাবু’র ব্যক্তিগত উদ্যোগে ১লক্ষ ৫০ হাজার টাকায়, মোট ২লক্ষ টাকা ব্যয়ে শিরিন’র বাড়ি হতে বায়তুল জান্নাত জামে মসজিদ হয়ে স্বপ্নার বাড়ি পর্যন্ত ৩০০ ফুট রাস্তা নির্মাণ করা হচ্ছে। এ রাস্তাটি এলাকাবাসী ও পথচারীদের দীর্ঘদিনের দাবী ছিল। যে কারণে ৮নং ওয়ার্ড কাউন্সিলর এলাকার মানুষ ও পথচারীদের দাবী পুরণে টিআর ও ব্যক্তিগত অর্থায়ণে সিসি ঢালাই রাস্তা নির্মাণ করলেন। এসময় এলাকাবাসী ও পথচারীদের মাঝে আনন্দের উচ্ছাস লক্ষ্য করা গেছে। এলাকাবাসী ও পথচারীরা সাতক্ষীরা পৌরসভা ও ওয়ার্ড কাউন্সিলরদেরকে দোয়া ও আশির্বাদ এবং ধন্যবাদ জানিয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম, মো. মাজেদ আলী সরদার, খুকিসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন


