শনিবার, জুলাই ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার পাটকেলঘাটার বিল থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটার একটি বিল থেকে এক কৃষকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে পাটকেলঘাটা থানার সররুলিয়া ইউনিয়নের তৈলকুপি গ্রামের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কৃষকের নাম রাশেদুল ইসলাম সরদার (৪০)। তিনি তৈলকুপি গ্রামের মৃত মিরাজ উদ্দীন সরদারের ছেলে।

নিহতের স্বজনরা জানান, শনিবার রাতে রাশেদুল তার বাড়ির পাশে তৈলকুপি গ্রামের ডুরির বিলে তার সবজি ও মৎস্য খামারে যান। রোববার সকালে তিনি বাড়ি না ফেরায় তার পরিবারের লোকজন তাকে বিভিন্ন স্থানে খোঁজাখঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুরে স্থানীয় অন্যান্য কৃষকরা তার রক্তাক্ত মরদেহ ডুরির বিলে পড়ে থাকতে দেখে প্রথমে তার পরিবারের লোকজনকে খবর দেন। পরে তার পরিবারের লোকজন তাকে দেখার পর পুলিশে খবর দেন। এরপর পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেন।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহেদ মুর্শেদ ঘটনাস্থল পরিদর্শন করে জানান, নিহতের গায়ের কয়েকটি স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার আসল তথ্য জানা যাবে। তবে, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যে মাঠে নেমেছেন।

একই রকম সংবাদ সমূহ

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিলেন স্পিকার

বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।বিস্তারিত পড়ুন

রাষ্ট্রপতি পদে সম্ভাব্য আলোচনায় বিএনপির সিনিয়র ৩ নেতা

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর দেশের পরবর্তী রাষ্ট্রপতিবিস্তারিত পড়ুন

পদত্যাগপত্রে যা লিখলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। শুক্রবার (২৪ জুলাই) বিকালে স্পিকারের কাছে পদত্যাগপত্রবিস্তারিত পড়ুন

  • পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
  • সরকারি প্রাথমিকের শিক্ষকদের উপস্থিতি নিয়ে নতুন নির্দেশনা
  • মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য দেখলেন, নিহত শিশু তারই ছেলে
  • গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে
  • মন্ত্রিপরিষদ বৈঠকে বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইনের খসড়া অনুমোদন
  • কক্সবাজারের পর্যটন নিয়ে মহাপরিকল্পনা, শিথিল হতে পারে বিধিনিষেধ
  • যশোরের রাজগঞ্জে বাওড় থেকে ভ্যানচালকের ভাসমান মরদেহ উদ্ধার
  • যশোরে অর্ধকোটি টাকার স্বর্ণের বারসহ সাতক্ষীরার সুমন আটক
  • গাজী নজরুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিইসি ও স্পিকারকে জামায়াতের চিঠি
  • রোদ-বৃষ্টি-ঝড়ে থেমে নেই যশোরের মনিরামপুরের কৃষকদের কর্মযজ্ঞতা
  • ৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬ হাজার ১৬৫ জন
  • স্থগিত হওয়া চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা ২৭ জুলাই থেকে