সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ফিংড়ী দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক
নির্মিত/নির্মিতব্য গ্রামীণ মাটির রাস্তা সমূহ টেকসই করণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ প্রকল্পের রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা
হয়েছে।

বুধবার (১১ জানুয়ারি) বিকালে ফিংড়ী ইউনিয়নের শিমুলবাড়িয়া গ্রামে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন ও কুদাল দিয়ে মাটি কুপিয়ে হেরিংবোন বন্ড রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাতক্ষীরা সদর-২আসনের সংসদ
সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ
সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. শামছুর রহমান, সদর উপজেলা আওয়ামী।লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শফি উদ্দীন শফি প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য মহাদেব চন্দ্র ঘোষ, ফিংড়ী
ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলাম রবি, মানস সোম।প্রমুখ।

গ্রামীন মাটির রাস্তা সমূহ টেকসই করনের লক্ষ্যে হেরিংবোন বন্ড (এইচবিবি) করণ দ্বিতীয় (পর্যায়) প্রকল্প এর আওতায় ফিংড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের শিমুলবাড়িয়া গ্রামের আফিল উদ্দিনের মোড় পিচের রাস্তা হতে প্রাইমারি স্কুলের মোড় পর্যন্ত ১০০০ মিটার রাস্তা (এইচবিবি) করণ রাস্তা ৬১লক্ষ ৯৫ হাজার ৯০০টাকা ব্যয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ হেরিং বোন বন্ড রাস্তা নির্মাণ করা হচ্ছে। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মো. আব্দুল্লাহ। এসময় দলীয় নেতৃবৃন্দসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন আবু সালেক।

একই রকম সংবাদ সমূহ

এবার মেস থেকে তরুণীসহ সাতক্ষীরার তালার জামায়াত নেতার ছেলে আটক

খুলনায় মেস থেকে তরুণীসহ মমতাজির বিল্লাহ (২৬) নামে এক যুবককে আটক করেছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠের ১৫তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা

জমকালো ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সাতক্ষীরায় দৈনিক মানবকণ্ঠ পত্রিকার ১৫তম বর্ষপূর্তিবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ

সাতক্ষীরার কলারোয়া সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৭ লাখ ৩০ হাজারবিস্তারিত পড়ুন

  • রোটারী ক্লাব অব সাতক্ষীরার উদ্যোগে ৩৩তম অভিষেক অনুষ্ঠিত
  • সাতক্ষীরার কুশোডাঙ্গায় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
  • বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক শেখ নুরুল হক আর নেই
  • সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারণ সভায় প্রকৃতিপ্রেমীদের মিলনমেলা
  • শারদীয় দুর্গোৎসবের শেষলগ্নে বাইনতলায় বন্ধু-স্বজনদের প্রাণের মেলবন্ধন
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে সাঁতার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে
  • সাতক্ষীরার বল্লি ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলমের পূজা মন্ডপ পরিদর্শন
  • সাতক্ষীরায় আলিপুর ইউনিয়নে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি-২০২৬’-এর শুভ উদ্বোধন
  • স্বাস্থ্যসেবায় যত্নের ছোঁয়া: সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সার্ভিস উন্নয়ন সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় আইনজীবী সমিতির নির্বাচন সামনে রেখে বিএনপিপন্থী আইনজীবীদের প্রস্তুতি সভা
  • অগ্রগতির জাগরণ প্রকল্পের আওতায় সাতক্ষীরা ও কালীগঞ্জে যুবদের প্রশিক্ষণ সম্পন্ন
  • সাতক্ষীরার বেতনা নদীর তীরে দুই হাজার বৃক্ষরোপণ