সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধনের দাবি

সাতক্ষীরা সদর উপজেলার সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬ উপলক্ষে প্রকাশিত ভোটার তালিকা অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ- এমন অভিযোগ তুলে তালিকা সংশোধন করে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন একাধিক সাধারণ ভোটার ও নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী মেসার্স আল্লাহর দান ভান্ডারের প্রোপ্রাইটর মো. জবেদ আলীসহ বেশ কয়েকজন ব্যবসায়ী।

অভিযোগ রয়েছে- সমিতির ১ হাজার ২০৮ জন ভোটারের তালিকায় ৪৯ জনের নাম- ঠিকানা নেই। এছাড়া শতাধিক ভোটারের নাম থাকলেও তাদের পিতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বর উল্লেখ করা হয়নি। ফলে এমন অসম্পূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হলে ভোটারদের পরিচয় ও ভোটাধিকার নিয়ে জটিলতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

তথ্য অনুসন্ধানে জানা যায়, সাতক্ষীরা সুলতানপুর বড়বাজার শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ত্রি-বার্ষিক নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়। নির্বাচন নিয়ে ৩০ অক্টোবর ২০২৬ তারিখে ভোট গ্রহণের সিদ্ধান্তের কথা জানা গেছে। তবে অভিযোগকারী ভোটার ও প্রার্থীদের পক্ষ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে নির্ধারিত ভোট স্থগিত করে ভোটার তালিকা যাচাই-বাছাই ও সংশোধনের দাবি জানানো হয়েছে।

সাধারণ ভোটার ও প্রার্থীদের দাবি, প্রথমে সমিতির প্রকৃত ও বৈধ ভোটারদের নাম, পিতার নাম, ঠিকানা ও মোবাইল নম্বরসহ পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করতে হবে। এরপর সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে আপত্তি ও সংশোধনের সুযোগ দিতে হবে। সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নতুন করে ত্রি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করে ভোট গ্রহণ করা উচিত।

এ বিষয় অসম্পূর্ণ ভোটার লিস্ট সংশোধন করে পরবর্তীতে ভোটের নির্ধারিত দিন ধার্য করত: ভোট গ্রহণে সাতক্ষীরা জেলা প্রশাসক ও নির্বাচন কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন সাধারণ ভোটার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা