বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বাগানবাড়িতে ভূমিহীনদের পুর্নবাসনের দাবিতে উঠান বৈঠক

সাতক্ষীরা শহরের বাগানবাড়িতে ভূমিহীনদের পুর্নবাসনের দাবিতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ আগস্ট) বিকালে ৫নং ওয়ার্ডের বাগানবাড়ি সংলগ্ন পৌর ভূমিহীন সমিতির সহ-সভানেত্রীর বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ভূমিহীন নেত্রী নুরজাহান সাদিয়া এর সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন।

এ সময় পৌর ভূমিহীন সমিতির সহ-সভাপতি কুরবান আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম, প্রচার সম্পাদক ইয়াছিন, ভূমিহীন নেতা রেজাউল ইসলাম, মোর্শেদা বেগম, রাশিদা, হামিদা বেগম, মিনা খাতুন, মনোয়ারা বেগম, জুঁই খাতুন, উর্মি সুলতানা মিমি, জেসমিন নাহার, হাফিজা খাতুন, নাসিমা, আঞ্জুয়ারা, জোহরা, আনোয়ারা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বাঙালী জাতির পিতা ও মহান স্বাধীনতার স্থপত্তি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী মুজিববর্ষ-২০২০ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন বাংলাদেশে কেউ গৃহহীন থাকবেনা। সেই ঘোষণার বাস্তবায়নে জেলায় চলছে ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের জন্য বিশাল কর্মকান্ড। ওই কর্মকান্ডকে বাঁধাগ্রস্ত করতে বিভিন্ন মামলার আসামী কথিত ভূমিহীন নেতারা পুর্নবাসনের ব্যবস্থা করার নামে হতদরিদ্র ভূমিহীনদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে বলে বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে। আজকের বৈঠকস্থল থেকে ঐ নেতাদের অনৈতিক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি আগামীতে ভূমিহীনরা যেন তাদের সাথে আর্থিক লেনদেন না করেন তার আহবান জানান বক্তারা।

তারা আরও বলেন, বিগত দুই দিনের টানা ভারী বর্ষণে অধিকাংশ ভূমিহীনরা খেয়ে না খেয়ে খোলা আকাশের নিচে কোনো রকম দিনপাত করছেন। তাদের জন্য সরকারের পক্ষ থেকে এখনই অতিদ্রুত নোঙরখানা খোলা এবং জেলার মানুষকে জলাবদ্ধতার করাল গ্রাস থেকে মুক্ত করার জন্য সকল-শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধের মাধ্যমে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরী বলে মনে করেন বক্তারা।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল