শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বিনেরপোতায় মোটরযানের উপর মোবাইল কোর্ট

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা জুড়ে পুরাতন ও খেলাপি মোটরযান চলাচল বন্ধে মোবাইল কোর্টের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জেলার বিভিন্ন সড়ক ও মহাসড়কে এই অভিযান পরিচালিত হচ্ছে, যা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সড়ক দুর্ঘটনা রোধের লক্ষ্যে গৃহীত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর ‘২৫) বিকালে সাতক্ষীরা শহরের অদূরে বিনেরপোতার বাইপাস মোড়ে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই কোর্টের মাধ্যমে ২০ বছরের পুরাতন বাস-মিনিবাস এবং ২৫ বছরের অধিক পুরাতন ট্রাক-কভার্ডভ্যানের চলাচল বন্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া, ওভারস্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারা ভঙ্গের কারণে ৩টি মামলায় ১ হাজার ৮০০ টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টের সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এর কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম, বিআরটিএ সাতক্ষীরা সার্কেল সহকারী মোটরযান পরিদর্শক মোঃ ওবায়দুর রহমান এবং সঙ্গীয় ব্যাটালিয়ন আনসার ফোর্সের সদস্যরা।

বিআরটিএ সূত্রে জানা যায়, এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছেন বিআরটিএ’র চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ ও খুলনা বিভাগীয় পরিচালক (ইঞ্জি:) মোঃ জিয়াউর রহমান। সারাদেশের ন্যায় খুলনা বিভাগের সকল জেলায় একই উদ্দেশ্যে অভিযান পরিচালিত হচ্ছে। সাতক্ষীরায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদের তত্ত্বাবধানে।

সড়কে শৃঙ্খলা রক্ষা ও দুর্ঘটনা হ্রাসের লক্ষ্যে সারাদেশের ন্যায় সাতক্ষীরাতেও এই বিশেষ মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

এ ধরনের মোবাইল কোর্ট কার্যক্রম সাধারণ জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে। ফলে, জনসাধারণের জন্য সড়ক যাত্রা হবে অধিকতর নিরাপদ ও আরামদায়ক।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি