শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিবের পদত্যাগ

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাতক্ষীরার যুগ্ম সদস্য সচিব স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে জুলাই যোদ্ধা ও এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ হাসান।বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ বলে অভিযোগ করে তিনি কমিটি থেকে অব্যহতির ঘোষণা দেন।

বুধবার (২ এপ্রিল নভেম্বর) রাতে তিনি ব্যাক্তিগত ফেসবুক আইডির মাধ্যমে কমিটি থেকে অব্যাহতির কথা বলেন।

তিনি তার বক্তব্যে বলেন,”বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” এর প্লাটফর্মটি বাংলাদেশের জাতীয় স্বার্থে জুলাই-আগস্ট এবং পরবর্তীতে সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, প্রাকৃতিক দূর্যোগ/বন্যা পরিস্থিতিতে নেতৃত্ব দেয়া পর্যন্ত কার্যকর থাকা উচিত ছিলো।

কিন্তু কিছু ব্যক্তি তাদের ব্যক্তিস্বার্থ এবং রাজনৈতিক স্বার্থের কারণে নতুন দল গঠনের নিমিত্তে দেশের সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করে রাজনৈতিক দল ঘোষণা করেছে এবং সেখানে আন্দোলনের গুরুত্বপূর্ণ সংগঠকদেরও মাইনাস করে ভূয়া ইনক্লুসিভ রাজনীতির নাটক সাজিয়েছে।

একইসাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত নেতৃবৃন্দ নানাবিদ বিতর্ক, বলপূর্বক ক্ষমতার অপব্যবহার, মামলার নামে চাঁদাবাজি, প্রোগ্রামের নামে চাঁদাবাজি, দুইদিন আগে ট্রেনের বগিতে ঝুলে বাড়ি যাওয়া সমন্বয়কের এখন দাদার সম্পত্তির নাটক সাজিয়ে নির্বাচনী প্রচার করা, অবৈধ দখলদারি, আওয়ামীলীগের পুনর্বাসন করা, সরকারের গুরুত্বপূর্ণ পদে বিনা নিয়োগে যোগদান করা এবং দূর্নীতির সাথে জড়িয়ে পড়ায় এই প্লাটফর্মটি এখন মানুষের কাছে হাসির পাত্র হয়ে দাঁড়িয়েছে। অনেক আগেই এই প্লাটফর্মটি বিলুপ্ত হওয়ার দরকার ছিলো কিন্তু একটা গোষ্ঠীর স্বার্থে সেটা করা হয়নি।

দেশের একজন সচেতন নাগরিক এবং দেশপ্রেমিক সৈনিক হিসাবে স্বেচ্ছায় এবং সজ্ঞানে আমি এই সিদ্ধান্ত নিচ্ছি।
দেশের প্রয়োজনে সর্বদা কাজ করে যাবো, যখনই ন্যায়ের পক্ষে ডাক আসবে, তখনই রাজপথে নেমে যাবো।আবারো কন্ঠে স্লোগান তুলবো, “রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়”/ “বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।”

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে

সাতক্ষীরার কলেজ ছাত্র জাকারিয়া খাঁনকে ছুরিকাঘাত করে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত নাহিদ হাসানবিস্তারিত পড়ুন

বেসরকারি শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে কোনো আইনি বা নীতিগত বাধাবিস্তারিত পড়ুন

  • দুই মাসে সারা দেশে ১ হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • বেসরকারি শিক্ষকদের জাতীয়করণ আজ হোক বা কাল, হবেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • শিক্ষকদের চাকরি জাতীয়করণে মায়ের প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেই প্রধানমন্ত্রী: রিজভী
  • রোহিঙ্গা ক্যাম্পে স্থাপন হবে ২ সেনা ক্যাম্প, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি
  • রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন
  • দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার