সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ!

সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরে কাস্টমস কমিশনার হাউজ হওয়ায় এবং কলকাতা থেকে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর নিকটবর্তী হওয়ায় আমদানি রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ভোমরা স্থল বন্দরে অর্থ ও সময় কম লাগায় বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ীরা সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে ঝুঁকছে। বেনাপোল বন্দরে আমদানি রপ্তানি কমে যাওয়ায় চরম হতাশা ও ভোগান্তিতে পড়েছে বেনাপোল বন্দর। বেনাপোল স্থল বন্দর আর্থিক ও ব্যবসায়িক ক্ষয়ক্ষতির আশঙ্কায় সাতক্ষীরার ভোমরার ভোমরা স্থলবন্দরের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতেছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে- ভোমরা স্থল বন্দরে আমদানি রপ্তানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোল স্থল বন্দরের গাত্রদাহ শুরু হয়েছে! ভোমরা স্থল বন্দরের সুনাম নষ্ট করতে এবং এই বন্দরকে ক্ষতিগ্রস্ত করার জন্য বেনাপোলস্থ বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও ভোমরা স্থলবন্দর ব্যবসায়ীরা বেনাপোল স্থল বন্দরের মিথ্যাচারের বিরুদ্ধে ফুসে উঠেছে। বেনাপোল স্থল বন্দরের ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেছে ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা।
ভোমরা স্থল বন্দর সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষ ও ভোমরা স্থল বন্দর ব্যবসায়ীরা জানান, বেনাপোল স্থল বন্দরের দাবি ভোমরা স্থল বন্দর দিয়ে কম শুল্ক দিয়ে ফল আমদানি করা হচ্ছে। যা আদৌ সত্য নয়। তদন্ত করে দেখলে দেখা যাবে বর্তমান সময়ে বেনাপোল বন্দর দিয়ে যে পরিমাণ শুল্ক দিয়ে ফল আমদানি হচ্ছে ভোমরা স্থল বন্দর দিয়েও একই পরিমাণ শুল্ক দিয়েই ফল আমদানি করা হচ্ছে। এক মাস পূর্বে থেকে বা গত কয়েক বছর তদন্ত করলে বেরিয়ে আসবে যে, বেনাপোল বন্দর দিয়ে কত কম ওজন দেখিয়ে এই ফল ও তাজা মাছ আমদানি হয়েছে। আর দুদক কর্তৃপক্ষ তদন্ত করলে দেখা যাবে কত অল্প সময়ে বিপুল পরিমাণ সম্পদের পাহাড় গড়েছে বেনাপোল এর ফল ব্যবসায়ী রয়েল, ছোট রয়েল, শামীম, শান্ত, শাহাজান ও উজ্জ্বলসহ কয়েকজন অবৈধ অসাধু ব্যবসায়ী। গত ১৪ মার্চ ২০২৬ তারিখে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটি রিপোর্টের দেখা যায় ৬ কোটি টাকার ভারতীয় প্রসাধনী, শাড়ি, থ্রি পিস মিথ্যা ঘোষণা দিয়ে আনে বেনাপোল বন্দরে। এ ধরনের ঘটনা অহরহ বেনাপোল বন্দর বিয়ে হয়ে থাকে। কয়েকদিন আগে দেখা যায় অন্য পণ্যের মধ্যে পাউডার ও মিথ্যা ঘোষণা দিয়ে ইলিশ মাছ আনা হয় বেনাপোল বন্দর দিয়ে শুল্ক ফাঁকির এরকম মহা উৎসব সকল সময় হয়ে থাকে। কতিপয় কিছু দুষ্কৃতকারী ব্যক্তি ব্যবসায়িক ক্ষতির কারণে আক্রমণাত্মক বা হিংসাত্মকভাবে ভোমরা স্থল বন্দরকে ক্ষতিগ্রস্ত করতে ও পিছিয়ে রাখার জন্য মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে আসছে। যা সাতক্ষীরা ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষতি ও বন্দরের সুনাম নষ্ট করছে। যা খুবই দুঃখজনক। ব্যবসায়িক প্রতিযোগিতা থাকতে পারে তাই বলে বন্দরের এ ধরনের ক্ষতি সাতক্ষীরাবাসী তথা ভোমরা স্থল বন্দরের ব্যবসায়ীরা মেনে নেবে না।
বেনাপোল স্থল বন্দর সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরকে নিয়ে তাদের ষড়যন্ত্র থেকে সরে না আসে তাহলে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ীরা কঠোর আন্দোলনে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

এসএটিভির প্রতিনিধি শাহীন গোলদারের মায়ের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

এসএটিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি শাহীন গোলদারের মা নুরজাহান বেগম (৮০) মারা গেছেন।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় বাকশিস নির্বাচনে খলিলুর-নূর পরিষদের নিরঙ্কুশ জয়

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার ১০ ম ত্রি-বার্ষিক নির্বাচনেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করলেন জেলা আমির শহিদুল ইসলাম মুকুল

হাফিজুল ইসলাম, সাতক্ষীরা : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুরে বিনা মূল্যে চক্ষু চিকিৎসাবিস্তারিত পড়ুন

  • প্রবীণরাই সমাজের আসল নোঙর: সাতক্ষীরায় পালিত হলো আন্তর্জাতিক প্রবীণ দিবস
  • সাতক্ষীরা জেলা বাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ১৫টি বুথে ১৫৯৫ ভোটারের লড়াইয়ে ৫৮ প্রার্থী
  • জাতীয় কাউন্সিলে কেন্দ্রীয় কার্যকরী পরিষদে সাতক্ষীরার তিন মুফাসসির
  • সাতক্ষীরায় মা/রামারি ঠেকাতে গিয়ে কিশোর গ্যাং’র ছু/রিকাঘা/তে এইচএসসি ফলপ্রার্থী নিহ/ত
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • সাতক্ষীরায় বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল আই’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা
  • সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা