বুধবার, জুলাই ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার মাধবকাটিতে চার দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরার মাধবকাটিতে মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে মাধবকাটি ফুটবল ময়দানে চারদলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ আগস্ট) বিকালে খেলায় দিগিরডাঙ্গা ফুটবল একাদশকে ২-১ গোলে হারিয়েছে মাধবকাটি ফুটবল একাদশ। খেলার প্রথমার্ধের ৩৭ মিনিটে মাধবকাটি ফুটবল একাদশের ১১ নং জার্সি পরিহিত খেলোয়াড় রনির দারুন এক ফ্রীকিকে গোল করে দলকে এগিয়ে নিয়ে বিরতিতে যান। দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন মাধবকাটি ফুটবল একাদশ ৭ নং জার্সি পরিহিত খেলোয়াড় সুজন। দিগরডাঙ্গার হয়ে একটি গোল শোধ করেন ৫ নং জার্সি পরিহিত খেলোয়াড় সিয়াম।

খেলাটি পরিচালনা করেন মো মনিরুল ইসলাম। সহকারী রেফারি ছিলেন মো মনিরুজ্জামান ও বাবু।

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো সুমন হোসেন ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবকাঠি বাজার কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটু, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য মো রবিউল ইসলাম, ঝাউডাঙ্গা সমাজ কল্যাণ যুব সংঘের সভাপতি মো আব্দুল হামিদ, ডেইলি সাতক্ষীরার ইউনিয়ন প্রতিনিধি মাস্টার মফিজুর রহমান, মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার সভাপতি এস এম আবু রায়হান, ব্যাংক এশিয়ার মাধবকাঠি শাখার ম্যানেজার আতাউর রহমান তোতা, ছয়ঘরিয়া স্পোর্টস ফাউন্ডেশনের সভাপতি এম এ এইচ নাফিজ, মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুন্না হোসেন, ছয়ঘরিয়া স্পোর্টস ফাউন্ডেশনে সহ সভাপতি মনিরুল ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা সদরে ভোক্তা অধিকারের অভিযান : দুধ ভান্ডারকে ১ লাখ টাকা জরিমানা

জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে সাতক্ষীরা সদর উপজেলায় বাজার তদারকিমূলক অভিযানবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা শহরে প্রবেশে নিষেধাজ্ঞার প্রতিবাদে ইজিবাইক চালকদের মানববন্ধন : রোগী ও যাত্রীদের চরম ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক: শহরের প্রাণকেন্দ্রে প্রবেশে নিষেধাজ্ঞা, প্রশাসনিক হয়রানি এবং বৈষম্যমূলক সিদ্ধান্তের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

  • জামায়াত এমপির লিকড ফুটেজটি ২০২৬’র নির্বাচনের পরের : ডিসেন্টের ফ্যাক্ট চেক
  • বায়োডাটায় এখনো ‘অবিবাহিত’ জামায়াত এমপির কথিত ‘দ্বিতীয় স্ত্রী’
  • দিল্লির প্রেস মিনিস্টার হলেন কলারোয়ার সন্তান সাংবাদিক সাইদুর রহমান
  • সাতক্ষীরা জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি হলেন সাইফুল ইসলাম বাবু
  • দিল্লি হাইকমিশনের মিনিস্টার (প্রেস) পদে সাইদুর রহমানের নিয়োগে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের অভিনন্দন
  • সাংবাদিক সাইদুর রহমান দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নিয়োগ পাওয়ায় সাতক্ষীরা প্রেসক্লাবের অভিনন্দন
  • সাতক্ষীরায় বিএনপিএস ও অর্জন ফাউন্ডেশনের উদ্যোগে নারী, শান্তি ও নিরাপত্তা বিষয়ক সংলাপ
  • সাতক্ষীরার রসুলপুরে আর্জেন্টিনা সাপোর্টারের স্ট্রোকে মৃত্যু
  • জলবায়ু সহনশীল বিকল্প কৃষি ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে সংলাপ
  • সাতক্ষীরায় কৈখালী মৎস্য ঘের থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার
  • সাতক্ষীরা কুখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা