সাতক্ষীরার শাল্যে মসজিদে ৯ শিশুর কোরআন শিক্ষার ছবক প্রদান


সাতক্ষীরা সদর উপজেলার শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদে শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় ৯ শিশুকে কোরআন শিক্ষার ছবক দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৭টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্যে কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও শিশু ও গণশিক্ষা কমিটির সভাপতি এবং ৯ নম্বর ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।
অনুষ্ঠানে মসজিদের সাবেক মোয়াজ্জিন ও খাদেম মো. হাবিবুর রহমান, আল আমিন আল মুজাহিদসহ শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন মসজিদ সংলগ্ন শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফেজ মাওলানা মাসুম বিল্লাহ। ছবক পাওয়া শিক্ষার্থীরা হলো আনিসা সুলতানা, আব্দুল্লাহ আল মিরাজ, সামিয়া সুলতানা, ইয়াসমিন খাতুন, সালমান হোসেন, ইমাম মাহাদী, আবু ওবায়দা, আবু হুজাইফা ও জিনিয়া সুলতানা।
পরে দেশ, জাতি ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিক্ষক মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’র উদ্বোধন
মানবপাচারের শিকার ব্যক্তিদের অর্থনৈতিক পুনর্বাসন, উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা এবং তাঁদের উৎপাদিত পণ্যবিস্তারিত পড়ুন

হামিদুর রহমান: মা ও সন্তানের অবয়বে এঁকেছিলেন বাঙালির অস্তিত্ব
বাঙালির জাতিসত্তা, আত্মপরিচয় আর স্বাধিকার আন্দোলনের সবচেয়ে শক্তিশালী প্রতীক কোনটি—এমন প্রশ্নের উত্তরেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
সাতক্ষীরার কলারোয়ায় ১২ বছর বয়সী বাক্ প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের দায়ে ইব্রাহিমবিস্তারিত পড়ুন


