মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার মঞ্জুরুল কবির সহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সদর সার্কেলের তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সদর থানার তৎকালীন অফিসার ইনচার্জ মোঃ ইনামুল হকসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (২১ আগস্ট) সাতক্ষীরার বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ০১ এ আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে এফআইআর হিসেবে গ্রহণের আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাড. এবিএম আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন, সদর থানার তৎকালীন এসআই হেকমত আলী, দেবহাটার গাজী লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, তার ভাই আব্দুল হান্নান, মৃত কালাচাদ সরদারের ছেলে হবিবার রহমান ও মাহাবুবুর রহমান, ইন্দিরার হাসেম আলী, কাশেমপুরের তহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সহসভাপতি গোলাম মোরশেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ, কাশেমপুরের রবিউল ইসলাম, ইয়াহিয়া গাজী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান বাবু।

মামলার এজাহারে উল্লিখিত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অন্যান্য আসামিদের সহযোগিতায় ২০১৩ সালের ৩০ ডিসেম্বর সকাল ৯টার দিকে ইউপি চেয়ারম্যান ও বিএনপি

নেতা আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে এনে গুলি
করে হত্যার অভিযোগ করা হয়েছে।

 

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত

কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। চন্দনপুর ইউনাইটেড কলেজ মোড়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন

কলারোয়ায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট’২০২৬ এর এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা

কলারোয়ায় প্রীতি ফুটবল ম্যাচে রায়টা সবুজ সংঘ স্পোটিং ক্লাবকে ২-০গোলে হারিয়েছে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা
  • নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা
  • কলারোয়া বেসরকারি শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির বৃক্ষরোপণ কর্মসূচি
  • কলারোয়ায় কাঁচা ঝালের কেজি ২৮০ টাকা
  • কলারোয়া থানা পুলিশের অভিযানে ইয়াবা উদ্ধার, গ্রেফতার-৪
  • সোনাবাড়িয়ায় ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
  • মুম্বাই থেকে আটক করে আসাম সীমান্তে ‘পুশব্যাক’, নির্যাতিত ভারতীয় নারী এখন কলারোয়ায়
  • ম্যাথ একাডেমির আয়োজনে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • কলারোয়ায় দুর্নীতিবিরোধী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপ্তি