রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার সুলতানপুর ঝিলপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন

ফিরোজ হোসেন, সাতক্ষীরা: সাতক্ষীরা পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুলতানপুর ঝিলপাড়া এলাকায় সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিসি ঢালাই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার তপু, উপ- সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, কামরুজ্জামান শিমুল, তুষার রায় চৌধুরী, পৌরসভার কার্যসহকারী আব্দুল মোতালেব, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি মিকাইল ইসলাম, ঠিকাদার শফিকুল ইসলাম ও আজহারুল ইসলাম। এলাকাসীর মধ্যে উপস্থিত ছিলেন মো. সাহেদ আলী, ফরিদা খাতুন, নুরজাহান বেগম, মাহমুদাসহ স্থানীয় গণ্যমান্ব্যক্তিবর্গ।

উল্লেখ্য সাতক্ষীরা পৌরসভার সুলতানপুর ঝিলপাড়া এলাকার মোস্তফার বাড়ির সামনে হতে আমিরোনের বাড়ি পর্যন্ত পৌরসভার অর্থায়নে ১০৫ মিটার সিসি ঢালাই রাস্তাটি ৩ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে। দীর্ঘ দিন যাবত প্রত্যাশিত রাস্তাটির নির্মান কাজ শুরু হওয়ায় এলাকাবাসী পৌর মেয়র (ভারপ্রাপ্ত) কাজী ফিরোজ হাসানকে সাধুবাদ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের জন্য অশনিসংকেত: টিআইবি

দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতেবিস্তারিত পড়ুন

  • নতুন স্বপ্ন, নতুন পথচলা বি.জে.এস.এম মডেল কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ
  • আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • প্রাথমিকে নিয়োগপত্র না পাওয়া প্রার্থীদের জন্য শিক্ষামন্ত্রীর বার্তা
  • ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী
  • পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা
  • সময়মতো হামের টিকা না দেওয়ায় বর্তমান সরকারকে খেসারত দিতে হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী
  • নৈতিক শিক্ষা ছাড়া পুঁথিগত বিদ্যা অনেক সময় ভয়ংকর হয়ে ওঠে: পানিসম্পদমন্ত্রী
  • জাতিসংঘে ভাষণের মাধ্যমে শান্তির দিশারী রূপে আবির্ভূত হয়েছেন তারেক রহমান
  • সরকারি চাকরিতে মামলা চললে পদোন্নতি নয়, দণ্ড শেষেও দুই বছর অপেক্ষা
  • ইউপি নির্বাচনে রয়েছে যেসব প্রতীক