মঙ্গলবার, আগস্ট ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরার হাওয়ালখালীতে অবৈধভাবে বসতি নির্মানের চেষ্টা, প্রতিকারে থানায় অভিযোগ

সাতক্ষীরা সদর উপজেলার বঁাশদহা ইউনিয়নের হাওয়ালখালী গ্রামে অবৈধভাবে বসতি ঘর নির্মানের চেষ্টা। বাধা দিতে গেলে জমির মালিককে বেধড়ক মারপিটের ঘটনা ঘটেছে। ঘটনার সময় গুরুতর আহত হয়েছে হাওয়াল খালী গ্রামের মৃত, রমজান আলীর ছেলে রুহুল কুদ্দুস(৫৫)। উক্ত ঘটনায় সাতক্ষীরা সদর থানায় অভিযোগ দায়ের। অভিযোগ সূত্রে জানা যায়,সাতক্ষীরার কাওনডাঙ্গা মৌজার খতিয়ান নং ১২৫৪,দাগ নং ৪৬৯৩,জমির পরিমান ৪০ শতকের মধ্যে ০৮ শতক। উক্ত জমির মধ্যে ০৮ শতকে অস্থায়ী ভাবে ওই একই গ্রামের আঃ রাজ্জাকের পুত্র তহিদুরকে বসবাস করার অনুমতি দেয় জমির মালিক মৃত রমজান আলীর পুত্ররা।

গত ২৪/০৭/২১ তারিখ বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকার দিকে হাওয়াল খালী গ্রামের আঃ রাজ্জাকের পুত্র তহিদুর রহমান তার দলবল নিয়ে উক্ত জমিতে স্থায়ী ভাবে বসতি নির্মানের চেষ্টা করলে মৃত রমজান আলীর পুত্র গন রুহুল আমিন ,রুহুল কুদ্দুস উক্ত জমিতে ঘর নির্মানের জন্য বাধা দিতে উপস্থিত হলে তহিদুর ও তার সঙ্গবঙ্গরা তাদের উপর বেধড়ক মারপিট করেএবং ঘটনা স্থলে রুহুল কুদদুস গুরুতর আহত  হয় ।

এ সময় স্থনীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে রুহুল আমিন বাদি হয়ে আঃরাজ্জাকের পুত্র তহিদুর রহমান,তহিদুর রহমানের পুত্র ইব্রাহিম ও আঃ সাত্তারের পুত্র হাসানকে অভিযুক্ত করে সদর থানায় অভিযোগ দায়ের করেন।   

একই রকম সংবাদ সমূহ

বাংলাদেশ থেকে ফিরিয়ে নিতে ৩ লাখ রোহিঙ্গা বাছাই করেছে মিয়ানমার

মিয়ানমারের জান্তা সরকার শনিবার (১৫ আগস্ট) জানিয়েছে, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যেবিস্তারিত পড়ুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবেবিস্তারিত পড়ুন

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপির জনপ্রিয়তার মূল কারিগর খালেদা জিয়া বলে মন্তব্য করেছেন বিএনপির রাষ্ট্রপতি পদপ্রার্থীবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় তিন শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান
  • মন্ত্রিসভা কি বড় বা রদবদল হচ্ছে? কয়েকজনকে নিয়ে আলোচনা
  • ৪৮ বছর বিএনপির মহাসচিবের দায়িত্বে ছিলেন যারা, কে কতদিন?
  • বিএনপি ও সরকারের তিন গুরুত্বপূর্ণ পদে সম্ভাব্য উত্তরসূরি যারা
  • চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাস লিকেজ: নিহত বেড়ে ৮
  • একযোগে ৭ এএসপি ও ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর
  • ৯০-এর ছাত্র-জনতার আন্দোলনের মূর্ত প্রতীক ছিলেন খালেদা জিয়া: রিজভী
  • ১৫ আগস্ট ঘিরে নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকছে সোয়াট-বোম্ব ডিসপোজাল ইউনিট
  • রাজনীতির কণ্টকাকীর্ণ পথ পেরিয়ে বঙ্গভবনের পথে মির্জা ফখরুল
  • রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা
  • সালাহউদ্দিন স্থানীয় সরকারে ও স্বরাষ্ট্রে এ্যানি
  • মির্জা ফখরুলই হলেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী