মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এক মাসে করোনার হার সর্বনিম্ন ।। উপসর্গে ৫ জনের মৃত্যু

সারা দেশের ন্যায় সাতক্ষীরাতে কঠোর ভাবে পালন হচ্ছে লকডাউন। নেই মানুষের সমাগম। বন্ধ রয়েছে শপিংমল সহ দোকানপাট। মোড়ে মোড়ে রয়েছে প্রশাসনের কড়া নজরদারী। স্থানীয় প্রশাসনের সাথে মাঠে রয়েছে সেনাবাহিনী।

এদিকে সাতক্ষীরায় সর্বশেষ ফলাফলে গত ২৪ ঘন্টায় ১৬৪ জনের শরীরে নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় হার ১৭.৬৯ শতাংশ। যা গত একমাসের মধ্যে সর্বনিন্ম সংক্রমন হার।
এনিয়ে জেলায় আজ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ৩ হাজার ৫শ ১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৬শ ১৯ জন। বর্তমানে সাতক্ষীরা জেলায় করোনা পজেটিভ রুগীর সংখ্যা ৮ শ ৮জন।

এদের মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ২৮৪ জন, এদের মধ্যে ২২ জনের করোনা পজেটিভ। সাতক্ষীরার বেসরকারি হাসপাতাল সমূহে ভর্তি ১৬২ জনের মধ্যে ১৪ জন পজেটিভ। আর বাকিরা তাদের নিজ বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে।

এদিকে, গত ২৪ ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে ৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৩শ ৫৯ জন।

গত ২৪ ঘন্টায় জেলায় করোনায় কেউ মারা যায়নি। জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্য বরণ করেছে ৭৮ জন।

লকডাউনের বিধিনিষেধ বাস্তবায়নে একযোগে মাঠে নেমেছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশসহ আইনশৃখংলা বাহিনীর সদস্যরা।

শনিবার সকাল থেকে জেলা শহরের অধিকাংশ সড়কে লোকজনের উপস্থিতি কম দেখা গেছে। শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। লকডাউনে জরুরি সেবা প্রতিষ্ঠান খোলা রয়েছে। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন।
এছাড়া সরকারি আদেশ অমান্য করে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জেলায় ৪১ টি মামলায় ৩৩ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অন্যদিকে, সাতক্ষীরায় একমাসের মধ্যে আজ সর্বনিম্ন সংক্রমন হয়েছে। যদি লকডাউন এমন কঠোর ভাবে চলে তাহলে ২ সপ্তাহের মধ্যে সংক্রমনের হার ২% এ নেমে আসবে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল

শাহ জাহান আলী মিটন : সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসীবিস্তারিত পড়ুন

চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা: সড়ক দুর্ঘটনা কমাতে চালক ও পথচারীদের মধ্যে সচেতনতাবিস্তারিত পড়ুন

  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!