বৃহস্পতিবার, আগস্ট ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় এরশাদের মৃত্যু বার্ষিকীতে জাপার আলোচনা সভা

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু মরহুম আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ-এর ২য় মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় কাটিয়া টাউন বাজারস্থ জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ শেখ হাজার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো,আশরাফুজ্জামান আশু, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুব সংহতি সাবেক সভাপতি শেখ সাখায়াতুল করিম পিটুল, জেলা যুব সংহতির সভাপতি আশিকুর রহমান বাপ্পী, সাধারণ সম্পাদক মো. আবু তাহের, পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা ছাত্রসমাজের সভাপতি কায়ছারুজ্জামান হিমেল, সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শরিফুজ্জামান বিপুল, জেলা স্বেচ্ছাসেবক পার্টির আহবায়ক কাজী আমিনুল হক ফিরোজ, সদস্য সচিব কমল বিশ্বাস।

উপস্থিত ছিলেন শ্রমিক পার্টির তৌহিদুল ইসলাম মুন, জেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল গাফফার, ইমামুল ইসলাম দাদু, জাতীয় ওলামা পার্টির আহবায়ক ইব্রাহিম হোসেন, কৃষক পার্টির আবদুল খালেক, আব্দুর রাজ্জাক, আব্দুল খালেক, পাভেল, দীপ্ত, রাকা, শরিফুল প্রমুখ।

বক্তারা বলেন, “এ সরকার মেরুদন্ডহীন। সরকার করোনা মোকাবেলায় ব্যর্থ হয়েছে। সরকার সাতক্ষীরা জেলা সহ অন্যান্য জেলায় বিভিন্ন হসপিটালে ও মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে মানুষ মারা গেছে। অপরিকল্পিত লকডাউন দিয়ে দেশের মানুষকে হয়রানি করা ছাড়া আর কিছুই হয়নি। মানুষের জীবন বাঁচানো দরকার সাথে সাথে জীবিকারও দরকার। মানুষ জীবিকা অর্জনের জন্য ঘর থেকে বের হয়েছে। সরকার দেশের সাধারণ মানুষকে ঘরে রাখতে পারেনি। এ সরকারের দলীয় নেতাদের কোনো ক্ষমতা নেই। ক্ষমতা এখন ডিসি এসপি ও ইউএনওদের হাতে। সরকার এখন আমলাতান্ত্রিক নির্ভর সরকার হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজে বিনা চিকিৎসায় অক্সিজেনের অভাবে রোগী মারা গেছে যা খুবই দুঃখজনক। ইতিমধ্যে একজন তরুণ সাংবাদিক সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতলে অক্সিজেনের অভাবে করোনা রোগে মারা গেছে। সাংবাদিকরা যদি সেবা না পায়। তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হয়। আর যদি হুসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতেন বা ক্ষমতায় থাকতেন তাহলে দেশের এই চরম বেহাল অবস্থা হতো না।”

আলোচনা সভা শেষে হতদরিদ্র দুঃস্থ্য মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আনোয়ার জাহিদ তপন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী

৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিক্ষার্থীদের নিয়ে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতা

দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা
  • কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা
  • সাতক্ষীরায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরায় অভিভাবক সমাবেশ ও স্বাস্থ্য সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে জামায়াতের দুই এমপির মতবিনিময়
  • ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে যৌথ আলোচনা সভা
  • সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরার ধুলিহরে জনগনের ভালোবাসায় সিক্ত হলেন সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরার সিলভার জুবিলি স্কুলের সভাপতি সাংবাদিক বেলাল হোসাইন
  • সাতক্ষীরায় জেলা সাহিত্য পরিষদের উদ্যোগে বর্ষাকালীন সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল