সাতক্ষীরায় করোনাকালীন সময়ে জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে সকলকে কাজ করতে হবে-এমপি রবি


‘দেশের মানুষের সাথে আমরা আছি পাশে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ বেকার্স লিমিটেডের এর পক্ষ থেকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চারটি হাই ফ্লো নাসাল ক্যানোলা মেশিন হস্তান্তর করা হয়েছে।
বুধবার (০৭ জুলাই) বেলা ১১টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত ক্যানোলা মেশিন সামেক হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “করোনাকালীন সময়ে জীবন ও জীবিকার সমন্বয় ঘটিয়ে সকলকে কাজ করতে হবে। মহান আল্লাহর ইচ্ছায় সাহসীকতার সাথে করোনা প্রতিরোধ করতে হবে। বাংলাদেশেনর মধ্যে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল করোনাকালীন সময়ে সব চেয়ে ভাল ও উন্নতমানের সেবা দিয়েছে। সেজন্য মেডিকেল কলেজের ডাক্তাররা নিজেদের জীবনের ঝুকি নিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এই সাতক্ষীরা মেডিকেল কলেজের ২৬ জন ডাক্তারকে বদলী করা হয়েছিল। অনেক কষ্টে সেই বদলী স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আকিজ গ্রুপ বরাবরই জনগন ও সরকারের পাশে থেকে কাজ করছে।
এ দেশের মানুষের জীবনমান উন্নয়নে আকিজ গ্রুপের ভুমিকা সত্যিই প্রশংসার দাবীদার। করোনার এই সংকটময় মুহুর্তে সাতক্ষীরাবাসীর পাশে দাড়িয়ে প্রতিষ্ঠানটি যে মহান উদ্যোগ নিয়েছে তা সত্যিই অতুলনীয়।’
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই-খুদা, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, আকিজ বেকার্স লিমিটেডের ঢাকা অফিসের কর্মকর্তা ইব্রাহিম হোসেন, ডিভিশনাল সেলস ম্যানেজার রাসেল মাহমুদ, সাতক্ষীরার এরিয়া সেলস ম্যানেজার শাহিনুর রহমান প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট শিলতলা গ্রামের লুৎফর রহমান (৫৬) নামের এক কৃষকেরবিস্তারিত পড়ুন

দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
৫ আগস্ট ২০২৪—সরকার পতনের দিন সন্ধ্যায় সাতক্ষীরা জেলা কারাগারের ফটক ভেঙে বেরিয়েবিস্তারিত পড়ুন

শার্শায় অপহরণ মামলার আসামি আটক ও অপহৃত কিশোরী উদ্ধার
যশোরের শার্শায় একটি অপহরণ মামলার আসামি নূর মোহাম্মাদ বাবু (২১) এক যুবককেবিস্তারিত পড়ুন


