শুক্রবার, অক্টোবর ২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় গরু চোরদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় গরু চুরির ঘটনায় আটক হওয়া চোরদের কবল থেকে গরু উদ্ধার এবং তাদের শাস্তির দাবি জানিয়েছেন এক ক্ষুদ্র গরু খামারি।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাতক্ষীরা সদরের দেবনগর গ্রামের আতশ আলী সরদারের ছেলে মো. জাফর আলী।

তিনি বলেন, ‘আমরা অত্যন্ত দরিদ্র অসহায় কৃষক এবং বাড়িতে ক্ষুদ্র পরিসরে গরুর খামার ব্যবসা পরিচালনা করে আসছি। বিভিন্ন স্থান থেকে টাকা ধার করে উক্ত ব্যবসা শুরু করি। তীল তীল করে আমার খামারে ৫টি গুরু গড়ে ওঠে। ওই ৫টি গরুর প্রায় মূল্য ৩ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতিদিনের ন্যায় গত ২৬ ফেব্রুয়ারী ২০২১ তারিখে রাতের খাওয়া দাওয়া শেষে খামারে ৫টি গরু ঠিক আছে দেখে আমরা ঘুমাতে যায়। পরদিন ২৭ ফেব্রsয়ারি ভোরে ঘুম থেকে উঠে দেখতে পায় আমাদের খামারের ঘরের তালাভাঙ্গা সেখানে কোন গরু নেই। এঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে সাতক্ষীরা সদর থানায় আমার পিতা বাদী হয়ে একটি মামলা দায়ের করে। যার নং- ০৫, ০২/০৩/২১। থানা পুলিশ মামলাটি আমলে নিয়ে গত ৪/৩/২১ তারিখে খুলনা জেলার ডুমুরিয়া থানার সাহপুর গরুর হাট থেকে আমার ২টি দুটিসহ দুই চোর ডুমুরিয়া উপজেলার কৈয়া কোমলপুর গ্রামের মৃত কিতাব উদ্দীনের পুত্র আব্দুল হক সরদার ও একই এলাকার মৃত ওজির আলী সরদারের পুত্র মোস্তফা সরদার কে আটক করে সাতক্ষীরা সদর থানা পুলিশ।’

তিনি আরো বলেন, ‘পুলিশ আটক চোরদের জেল হাজতে প্রেরণ করেন। তাদের কাছ থেকে ২টি গরু উদ্ধার হলেও বাকী ৩টি গরুর বিষয়ে তারা কোন তথ্য দিচ্ছে না। এদিকে আমি অত্যান্ত দরিদ্র অসহায় হওয়ায় আমার দীর্ঘদিনের পরিশ্রমের পরে উক্ত গরু গুলো খামারে গড়ে ওঠে। অথচ এক রাতেই উক্ত চোরেরা আমাকে নি:শ্ব করে দিয়ে গরু গুলো চুরি করে নিয়ে যায়। নষ্ট করে দেয় আমার স্বপ্ন। উক্ত আটক চোরেরা অত্যান্ত সুচতর হওয়ায় বাকী ৩টি গরুর বিষয়ে কিছুই বলছে না।’

তিনি বলেন, ‘আমি একজন অসহায় দরিদ্র কৃষক ও ক্ষুদ্র খামারি হিসেবে উক্ত চোরদের কবল থেকে আমার চুরি যাওয়া বাকী ৩টি গরু উদ্ধারের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।’

একই রকম সংবাদ সমূহ

চার দফা দাবিতে সাতক্ষীরায় ভূমিহীনদের পথসভা

চার দফা দাবি বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় পথসভা করেছেন ভূমিহীনরা। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় দারিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

দরিদ্র ও পিছিয়েপড়া নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে সাতক্ষীরায় সেলাইবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় ৩শ’ বছরের ঐতিহ্যবাহী গুড়পুকুর মেলা শুরু
  • সাতক্ষীরায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
  • ধসে পড়েছে বিদ্যালয়ের ছাদ, ঝুঁকিতে শিক্ষার্থীরা
  • সাতক্ষীরার ঝাউডাঙ্গা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা রফিকুল ইসলাম
  • সাংবাদিক মনিরুল ইসলাম মিনির ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের গভীর শোক জ্ঞাপন
  • সাতক্ষীরায় ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে সমন্বয় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি
  • তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি
  • এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস
  • শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২৬ এর জন্য মনোনীত হয়েছেন সাতক্ষীরা সুদীপ্ত মুশফিক
  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত