বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় জাপানি ও কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ

“মুজিব বর্ষের আহবান দক্ষ হয়ে বিদেশ যান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ মার্চ) বেলা ১১টায় বিনেরপোতায় প্রতিষ্ঠানের হলরুমে সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ কে.এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, এ মাস আমাদের গর্বের ও অহংকারের মাস। কারণ এ মাস জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাস ও মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তির মাস। করোনা বিশ্বকে এলো মেলো করে দিয়েছে। করোনার প্রদূর্ভাব বৃদ্ধি পেয়েছে। তাই সকলকে সতর্ক ও সজাগ থাকতে হবে এবং সেই সাথে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। তিনি আরো বলেন, নিজের ভাষার পাশা পাশি বিদেশী ভাষা শেখার প্রতিও গুরুত্ব দিতে হবে। দেশ ও জাতির সামগ্রীক উন্নয়নে শিক্ষা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম ও আরিফুল ইসলাম প্রমুখ।

জাপানি ভাষা ও জাপানি ভাষাসহ কেয়ার গিভার এবং কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্সের ওরিয়েন্টেশন ও সনদ বিতরণ শেষে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) চত্বরে একটি আম গাছের চারা রোপন করেন এমপি রবি।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)’র সিনিয়র ইন্সট্রাক্টর মো. আনারুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা

সাতক্ষীরা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত

সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ওয়্যারহাউজ পার্কিং ইয়ার্ডে পণ্যবাহী গাড়ি থেকে অবৈধ অর্থ আদায়,বিস্তারিত পড়ুন

  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ