মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দিনেদুপুরে বন্ধুকে জবাই করে হত্যা করলো আরেক বন্ধু

সাতক্ষীরা শহরতলিতে ঘরে ঢুকে সালাউদ্দিন আহমেদ (১৪) নামে নিজের বন্ধুকে ধারালো ছুরি দিয়ে জবাই করে হত্যা করেছে সাগর হোসেন নামে আরেক বন্ধু।

শনিবার বেলা দেড়টার দিকে শহরের কাশেমপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আত্মস্বীকৃত হত্যাকারী সাতক্ষীরা সিটি কলেজ এলাকার সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে যেয়ে এ খবর জানায় এবং নিহত বন্ধু সালাউদ্দিনের লাশ বের করে আনতে বলে।

নিহত সালাউদ্দিন জামতলা কাশেমপুর মালিপাড়ার ইজিবাইক চালক শাহজাহান আলী ওরফে বাবুর ছেলে।

বাড়ির লোকজনের বরাত দিয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বোরহান উদ্দিন জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে বন্ধু সাগর হোসেন তার বন্ধু ইজিবাইক চালক সালাউদ্দিন আহমেদের (১৪) ঘরে ঢোকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে মেরে পালিয়ে যায়। বাড়িতে যেয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়।

তবে কি কারণে এই হত্যাকান্ড ঘটেছে তাৎক্ষনিক পুলিশ তা জানাতে পারেনি।

খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছেছেন পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।

পুলিশ এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

ময়নাতদন্তের জন্য নিহত সালাউদ্দিনের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে ভারপ্রাপ্ত ওসি বোরহান উদ্দীন জানান।

একই রকম সংবাদ সমূহ

জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব : ‘একটি শিশু, একটি গাছ’

​ সাতক্ষীরা প্রতিনিধি: মধ্য আষাঢ়ের মেঘলা দিনে সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন

ধুলিহর আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার (২৯ জুন)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় আগাম উৎপাদন তারিখ দিয়ে পণ্য বিক্রি : বিসমিল্লাহ ফুডকে জরিমানা

সাতক্ষীরার তালতলা এলাকায় অবস্থিত ‘বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিতে অভিযান চালিয়েবিস্তারিত পড়ুন

  • বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা
  • সাতক্ষীরা জেলা প্রশাসককে নিয়ে বিভিন্ন প্রোপাকান্ডার বিরুদ্ধে আইনজীবী ফোরামের প্রতিবাদ সমাবেশ
  • মায়ের মুখে লাথি মেরে দাঁত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক, গ্রেপ্তারের পর কারাগারে
  • মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তনে সচেতনতায় র‍্যালি ও বিতর্ক প্রতিযোগিতা
  • সাতক্ষীরা রিক্স -ভ্যান শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর
  • সাতক্ষীরায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
  • সাতক্ষীরায় ৭৩ কোটি টাকার মাদক ধ্বংস করলো বিজিবি
  • সাতক্ষীরায় প্রান্তিক যুব সংঘের মাসিক সভা ও সাহিত্য আড্ডা
  • সাতক্ষীরায় সাংবাদিকদের ৩ দিনের প্রশিক্ষণের সমাপনীতে গুজব ও অপপ্রচার রুখে দেওয়ার প্রত্যয়
  • সাতক্ষীরায় তিন দিনব্যাপী ফল মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী
  • প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শীর্ষক প্রকল্পের সাতক্ষীরায় ট্রেনিং ও সনদ বিতরণ
  • সাতক্ষীরায় আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত