রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুই দিনব্যাপী ইস্যুভিত্তিক সংবাদ লিখন কর্মশালা উদ্বোধন

বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে ১০ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। দেশে ১ থেকে ১৪ বছরের শিশুদের মৃত্যুর প্রধান পাঁচটি কারণের মধ্যে ‘পানিতে ডুবে মৃত্যু’ অন্যতম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে গণমাধ্যম বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত ‘পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে ইস্যুভিত্তিক সংবাদ লিখন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এই তথ্য তুলে ধরা হয়।

এতে আরও বলা হয়, বিশ্বে প্রতিবছর ২ লাখ ৩৫ হাজার শিশুর পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। যার ৯০ ভাগ নিম্ন ও মধ্য আয়ের দেশে। বর্তমানে বিশ্বে পানিতে ডুবে যাওয়াকে শিশুদের অনিচ্ছাকৃত মৃত্যু ও আঘাত প্রাপ্তির ৩য় প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বাংলাদেশে ৫ বছরের কম বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য।

যাদের অধিকাংশই সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মৃত্যুবরণ করে। তিনটি প্রতিরোধযোগ্য ব্যবস্থাগ্রহণের মাধ্যমে বাংলাদেশ পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এগুলো হলো ৫ বছরের কম বয়সী শিশুদের দিনের একটি নির্দিষ্ট সময় ডে কেয়ার সেন্টারে রাখা, ৫-১০ বছরের শিশুদের সাতার শেখানো ও ব্যাপকহারে সচেতনতা বৃদ্ধি। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: রেজা রশীদ।

আলোচনা করেন চ্যানেল আই’র সিনিয়র নিউজ এডিটর ও সমষ্টি’র নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান, শিশু একাডেমির ইসিডি স্পেশালিস্ট তারিকুল ইসলাম, সমষ্টির পরিচালক (গবেষণা) রেজাউল হক, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জিএম মনিরুল ইসলাম মিনি, শরীফুল্লাহ কায়সার সুমন প্রমুখ। দু’দিনব্যাপী এই কর্মশালায় সাতক্ষীরায় কর্মরত সংবাদকর্মীরা অংশ নিচ্ছেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

সাতক্ষীরার ধুলিহর ইউনিয়নের কোমরপুরে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শিবপুরে এমএসপি ও এমএনপি সদস্যের সমন্ময় সভা

সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্ময় সভাবিস্তারিত পড়ুন

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন
  • সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত
  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান