শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম অনুমোদন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পদটি ৬ষ্ঠ গ্রেড ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পদটি ৯ম গ্রেডে উন্নীতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের পদনাম পরিবর্তন ও উন্নীতকরণসহ সকল শূণ্যপদ পূরণের দাবীতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির আলোকে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নিকট দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সাতক্ষীরা’র ডিআরআরও-পিআইও এবং কর্মচারী কল্যান
সমিতির নেতৃবৃন্দরা এ স্মারকলিপি প্রদান করে। তাদের ৫ দফা দাবী-দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগের মাধ্যমে পূরণসহ বিভিন্ন দাবীতে ১২ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত সাতক্ষীরায় ডিআরআরও ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা কেন্দ্রীয় ঘোষিত এ কর্মবিরতি পালন করেছে।”

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, আশাশুনি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সোহাগ খান, শ্যামনগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিরাজ হোসেন খান, পিআইও অফিসের কার্যসহকারি মোস্তাফিজুর রহমান, মীম নুর মোর্ত্তজা, ময়নুর রহমান, আল-ইকরামুল হাসান ও অফিস সহায়ক আব্দুর রহমান প্রমুখ।

এসময় সাতক্ষীরার ডিআরআরও উপজেলা প্রকল্প বাস্তবায়ন
কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়