মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় দুস্থ রোগিদের পাশে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন

সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত অসহায়, দুঃস্থ, গরীব রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এর অধ্যাপক ও লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আবু ইউসুফ মো: আব্দুল্লাহ’র সার্বিক সহযোগিতায় গত এক সপ্তাহ ধরে সহায়তা অব্যাহত রয়েছে।

লাইফ এন্ড হোপ ফাউন্ডেশনের চেয়ারম্যান এর নির্দেশ মোতাবেক একটি স্বেচ্চাসেবক টিম সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের সেবা প্রদান করছে।

পাশপাশি যারা অসহায়, দুঃস্থ, গরীব রোগী তাদেরকে ডাক্তারের প্রেসক্রিপশন দেখে সরাসরি ঔষধ কিনে দিচ্ছে স্বেচ্চাসেবকরা।

যেসব রোগীরা খাদ্য সংকট ও অর্থ সংকটে ভুগছে তাদেরকে নগদ অর্থ প্রদান করছে লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন।

প্রফেসর ইউসুফ আব্দুল্লাহ বলেন, ‘লাইফ এন্ড হোপ ফাউন্ডেশন বরাবরের মতো এবারও মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। যখনই খুলনা বিভাগ ও সাতক্ষীরা জেলার মানুষ কোন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, কালবৈশাখী ঝড়, টর্নেডো, নদীভাঙন ও শৈত্যপ্রবাহে ক্ষতিগ্রস্থ হয় তখনই এই ফাউন্ডেশন সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আগামীতেও মানবসেবা মূলক এসব কাজ অব্যাহত থাকবে।’

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ এর পাবলিক রিলেশন্স বিভাগের সহকারি-পরিচালক নুরুজ্জামান ফারাবি প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন

সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে শহরের তালতলাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল

শিশুদের পুষ্টির চাহিদা পূরণ, বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধ এবং নিয়মিত উপস্থিতিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ

সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে মৃত্যুঞ্জয় বাছাড় (২৯) নামে এক ফল ব্যবসায়ীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • সাতক্ষীরায় ঝনু হত্যার বিচার দাবিতে মানববন্ধন-বিক্ষোভ
  • সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • সাতক্ষীরার ​ধুলিহরে যুব প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • বিপিএইচসিডিএ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাথে সাতক্ষীরা জেলা কমিটির মতবিনিময় সভা
  • সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র!
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • বিচারিক কার্যক্রম দ্রুত ও কার্যকর করতে সাতক্ষীরায় পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন
  • সাতক্ষীরায় যুব নেতৃত্বে অধিকার ও জলবায়ু সহনশীলতায় ‘এনগেজ’ প্রকল্প পরিচিতি সভা
  • সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা
  • সাতক্ষীরা জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সার্কিট হাউজ মোড় শাখার অফিস উদ্বোধন ও কমিটি গঠন