বুধবার, সেপ্টেম্বর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় ভক্তের ভালোবাসায় সিক্ত হলেন ক্রিকেটার আশরাফুল

বসন্তের পড়ন্ত বিকেলে হাজারো ভক্তের ভালোবাসায় সিক্ত হলেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলাম। সোমবার (১৫ মার্চ) বিকেলে তিনি ইজি ফ্যাশন লিমেটেড নামক একটি পোশাক কোম্পানীর শো-রুম উদ্বোধন করতে সাতক্ষীরায় আসেন।

এসময় শতশত ভক্ত প্রিয় ক্রিকেটারকে কাছে পেয়ে আনন্দ-উচ্ছ্বাস প্রকাশ করেন। প্রিয় ক্রিকেটার সাবেক অধিনায়ক আশরাফুল ইসলামের সাথে এসময় সেলফি তোলার জন্য ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এরআগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলামের আগমনের খবর ছড়িয়ে পড়ে জেলার গ্রাম থেকে গ্রামান্তরে। তাই শহর থেকে দূর গ্রাম থেকেও ছুটে আসেন ক্রিকেট অনুরাগী আশরাফুল ভক্তরা। শিশু-কিশোর-যুব সব শ্রেণির মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং স্মৃতির এ্যালবামে ধরে রাখার জন্য সেলফি তোলেন। এভাবে ভক্তদের সাথে আনন্দ-উচ্ছ্বাসে কেটে যায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলামের একটি বসন্ত বিকেল।

ভক্তদের ভালোবাসায় সিক্ত জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মো: আশরাফুল ইসলাম বলেন, খেলা-ধূলায় সাতক্ষীরার ইতিহাস অনেক গর্বের। এ জেলায় জন্মগ্রহণ করেছেন বর্তমান জাতীয় দলের অন্যতম নামকরা খেলোয়াড় সৌম্য সরকার ও মোস্তাফিজুর রহমান। শুধু ক্রিকেটে নয়, ফুটবলেও এ জেলার গৌরবগাঁথা ইতিহাস রয়েছে। সাবিনা, মাসুরাসহ অনেক নারী ফুটবলার এ জেলার সুনাম বয়ে এনেছেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাতক্ষীরার প্রত্যন্ত গ্রাম থেকে শতশত ভক্ত তাকে দেখার জন্য এসেছেন। তার সাথে ছবি তুলছেন। শুভেচ্ছা জানাচ্ছেন। এর চেয়ে আনন্দের আর কিছু হতে পারেনা। ভক্তদের নির্ভেজাল ভালোবাসা আর অনাবিল আনন্দের এ বসন্ত বিকেল তাকে স্মৃতিকাতর করে তুলেছে বলে মন্তব্য করেন।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত, দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

“নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত নদী চাই”—এই প্রতিপাদ্যকেবিস্তারিত পড়ুন

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আনন্দ র‍্যালি

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সাতক্ষীরা রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনবিস্তারিত পড়ুন

এমপি নজরুলের সঙ্গে মরিয়মের বাবার আপস

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা আত্মহত্যার প্ররোচণারবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে আইনজীবী ফোরামের আলোচনা সভা
  • সাতক্ষীরায় প্রকাশনা উৎসব, গল্প, কবিতা আবৃত্তি ও স্মৃতির এক সাহিত্যসন্ধ্যা অনুষ্ঠিত
  • ভোমরা স্থলবন্দরের গার্ড সুপারভাইজার কালামের বিরুদ্ধে অবৈধ অর্থ আদায়ের অভিযোগ
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে সাতক্ষীরায় জাসাসের মিছিল
  • চালক-পথচারীদের সচেতন করতে সাতক্ষীরায় বিআরটিএর রোড শো
  • নবারুণ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ ফিরে পেলেন আব্দুল মালেক গাজী
  • সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সচেতন করছে বিআরটিএ সাতক্ষীরা সার্কেল
  • সাতক্ষীরায় তৃণমূল নারী সুরক্ষা ফোরামের সম্মেলন
  • সাতক্ষীরায় শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল
  • সাতক্ষীরার শ্যামনগরে গাছ থেকে পড়ে ফল ব্যবসায়ীর প্রাণনাশ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১