সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরায় মিথ্যে মামলার দায় থেকে অব্যাহতির দাবিতে গ্রাম ডাক্তারের সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় পূর্ব শত্রুতার জেরে মারপিটের ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে এক গ্রাম ডাক্তারের বিরুদ্ধে মিথ্যে মামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব এক সংবাদ সম্মেলনে সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের মোঃ আরশাদ আলীর ছেলে গ্রাম ডাক্তার মোঃ আশরাফুল ইসলাম এই অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি একজন গ্রাম ডাক্তার। আর এম পি কোর্স সম্পন্ন করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে থাকি। ভোমরায় আমার একটি চেম্বার রয়েছে। চেম্বার করার আগে ভোমরা গাজীপাড়া গ্রামের ফারুক হোসেনের ছেলে ফরহাদ হোসেন এবং মহাসিন সরদারের ছেলে ফারুক হোসেনের ব্যবসায়ীক প্রতিষ্ঠানে সেল্সম্যান হিসেবে কর্মরত ছিলাম। তাদের প্রতিষ্ঠানে চাকুরি কালিন সময়ে একদিন দেখি তারা পামওয়েল তেল ক্যামিকাল দিয়ে সওয়াবিন তেল তৈরি করে বিভিন্ন নামি দাবি প্রতিষ্ঠানে স্টীকার লাগিয়ে বাজারজাত করে। আমি বিষয়টির প্রতিবাদ করলে তাদের সাথে বিরোধ বাধে। একপর্যায়ে আমি চাকুরি ছেড়ে আর এমপি কোর্স সম্পন্ন করে গ্রাম ডাক্তারি শুরু করি।

আশরাফুল ইসলাম অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট উল্লেখিত ফরহাদ এবং ফারুক হোসেন ভোমরাস্থ আমার চেম্বারের ঢুকে অকথ্য ভাষায় আমাকে গালিগালাজ করতে থাকে। সে সময় চেম্বারে উপস্থিত থাকা রোগীর সামনে আমাকে মারপিট করে গুরুতর আহত করে। এঘটনায় আমি বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় অভিযোগ করলে থানা পুলিশ তদন্তে সত্যতা পান। এতে উল্লেখিত ব্যক্তিরা আমাকে ফাঁসাতে আদালতে উল্টো আমার বিরুদ্ধে মিথ্যে চাঁদাবাজির অভিযোগে একটি ছিনতাই মামলা দায়ের করে। যার নং- সি আর ৫৯৩/২১।

তিনি আরো বলেন, পত্রিকায় আমাকে ভূয়া ডাক্তার এবং আমার পিতার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়। আমি গ্রাম ডাক্তার ভুয়া ডাক্তার নয়। আমার আরএমপির সনদ আছে। আমাদের হয়রানি করতে তারা মিথ্যে মামলা দায়ের করেছে। আমার পিতা কখনো এতিম খানার টাকা উত্তোলন করে আত্মসাত করেনি। এছাড়া আমি ও আমার পিতা ফরহাদ হোসেনের কাছ থেকে কোন টাকা ছিনিয়ে নেয়নি। ঘটনার দিন তার সাথে আমাদের দেখাও হয়নি। আমাদেরকে হয়রানি করতে মিথ্যে নাটক সাজিয়ে আদালতে মামলা দায়ের করেছে। তাদের অভিযোগ সম্পূর্ন মিথ্যে, বানোয়াট ও ভিত্তিহীন।

তিনি উল্লেখিত ফরহাদ ও ফারুক কর্তৃক আদালতে দায়ের করা মিথ্যে মামলার দায় থেকে অব্যাহতি পেতে এবং ভেজাল তেল তৈরি করে বিক্রির বিষয়টি তদন্ত পূর্বক তাদেও বিরুদ্ধে ব্যবস্থা আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

একই রকম সংবাদ সমূহ

৩ মাস ২৫ দিন পর দেশে ফিরল লেবাননে নিহত শুভ দাসের মরদেহ

ভাগ্য বদলের আশায় স্বজনদের মুখে হাসি ফোটাতে সুদূর লেবাননে পাড়ি জমিয়েছিলেন তরুণবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঝালমুড়ি বিক্রেতাসহ ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ঝালমুড়ি বিক্রেতা ওবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ওবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার ভোমরা ইউনিয়ন এমএসপি ও এমএনপি সদস্যের দ্বি-মাসিক সমন্বয় সভা
  • জান্নাতের টিকিট শুধুমাত্র আল্লাহ দিতে পারেন, আর কেউ নয়: রহমাতুল্লাহ পলাশ
  • সাতক্ষীরায় ৯৬ বছরের বাকপ্রতিবন্ধী বৃদ্ধ নি.খোঁজ, থানায় সাধারণ ডায়েরি
  • সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন, সভাপতি মনিরুল বেলালী, সেক্রেটারি মনিরুল ফারুকী
  • সাতক্ষীরায় চঞ্চল্যকর গৃহবধূ চন্দনা গু.ম মামলার প্রধান আসামি ভেন্ডার রবি’কে আ.টক করেছে পুলিশ
  • সাতক্ষীরায় কৃষি ব্যাংকের কর্মকর্তাদের সম্মেলন অনুষ্ঠিত
  • মানুষের দ্বারে দ্বারে পায়ে হেঁটে দাওয়াতি কার্যক্রমে সাতক্ষীরা জেলা জামায়াত আমির
  • সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী
  • সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন
  • সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার
  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত