সাতক্ষীরায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ উদ্বোধন


আপন সংস্থার আয়োজনে যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার সহযোগিতায় সেলাই প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর রবিবার বিকাল তিনটায় সাতক্ষীরা শহরের কুখরালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহব্যাপি সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার উপপরিচালক আশীষ কুমার মন্ডল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকা জেসমিন আরা। উক্ত প্রশিক্ষনে আপন সংস্থার ত্রিশ জন নারী অংশগ্রহন করছে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন আপন সংস্থার নির্বাহী পরিচালক বিশ্বজিৎ বৈরাগী। আরো বক্তব্য রাখেন সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মনিরুজ্জান, ও অফিস সহকারী আবুল কালাম আজাদ।
সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা ও উপস্থাপনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাস।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

হামলার পেছনে কাদের হাত থাকতে পারে, জানালেন নুসরাত তাবাসসুম এমপি
কুষ্টিয়ার দৌলতপুরে নিজের গ্রামের বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার কদমতলায় চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
সাতক্ষীরা সদরের নলকুড়া গ্রামের আশরাফ বাহিনীর আলমগীর, জাহাঙ্গীর, রফিকুল ও আরিজুল গংদেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার বল্লী ইউনিয়নে নির্বাচনী হাওয়া: আলোচনায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী দিদারুল
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়নে পুরোদমেবিস্তারিত পড়ুন


