রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা কমিউনিটি পুলিশং ডে পালিত

আবু সাঈদ, (সাতক্ষীরা): পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং ডে ২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় শহিদ আব্দুর রাজ্জাক পার্কে সাতক্ষীরা জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) এর সভাপতিত্বে প্রধান অতিথি বেলুন ও ফেস্টুন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে এর উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, “দেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে পুলিশ ও সাধারণ জনগণ এক হয়ে কাজ করে যাচ্ছে বলে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে। পুরাতনকে ভুলে গিয়ে নতুন দিগন্তের পথে এগিয়ে যেতে হবে। জেলা পুলিশ ও কমিউনিটি পুলিশিং কমিটি একসাথে কাজ করলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। তিনি আরো বলেন নিজেদের দায় পুলিশের উপর চাপানো যাবেনা। পুলিশ এখন জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। তাই পুলিশ জনতা এক সাথে দেশের উন্নয়ন ও কল্যাণে কাজ করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক তুফান কোম্পানি ম‍্যানেজিং ডাইরেক্টর আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।

অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমানউল্লাহ আল-হাদী প্রমুখ। আলোচনা সভার পূর্বে সদর থানার সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহিদ আব্দুর রাজ্জাক পার্কে বেলুন ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অ্যাপস) মো. আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আতিকুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মো. মহিদুল ইসলাম, কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমান, ডিআই ওয়ান ইয়াসিন আলম চৌধুরী, ওসি ডিবি তারেক ফয়সাল আজিজ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবুসহ সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি।

বীর মুক্তযোদ্ধা, রাজনীতিবিদ, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য, সকল উপজেলার উপজেলা চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, জেলার সকল থানার অফিসার ইনচার্জসহ সাধারণ জনতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন তালা থানার অফিসার ইনচার্জ মো. মমিনুল ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তরুণদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা দেশেরবিস্তারিত পড়ুন

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ

শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজরবিস্তারিত পড়ুন

পে-স্কেলের নতুন বেতন নির্ধারণ হবে অনলাইনে, কে কত পাচ্ছেন?

সরকারি চাকরিজীবীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এগিয়ে চলছে। নতুনবিস্তারিত পড়ুন

  • নবম পে-স্কেল নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন
  • বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: জামায়াত আমির
  • দেশে পর্যাপ্ত সার আছে, দুষ্টু লোকেরা মজুত করায় সংকট: কৃষিমন্ত্রী
  • স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ব্যারেজের পর দ্বিতীয় পদ্মা সেতু করার সিদ্ধান্ত: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • পদ্মা ব্যারাজ হলে ৭ কোটি মানুষ উপকৃত হবে: পানিসম্পদ মন্ত্রী
  • আ. লীগ নিয়ে প্রশ্ন করলে আমরা বিব্রত বোধ করি: প্রতিমন্ত্রী শাহে আলম
  • পদ্মা ব্যারাজের নকশা প্রধানমন্ত্রী নিজেই করছেন: অর্থ উপদেষ্টা
  • তৃতীয় দফায় খোলা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
  • বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না, বৈধ হলেই প্রার্থী: মীর শাহে আলম