সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু’র নামে মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাছিম ফারুক খান মিঠুর নামে সাতক্ষীরা সদর থানায় হামলা ও ভাঙচুরের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে সাতক্ষীরায় ব্যবসায়ীদের প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা শহরের নিউ মার্কেটের সামনে সাতক্ষীরা চেম্বার অব কমার্স, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতি, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের ব্যানারে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কামরুজ্জামান মুকুল’র সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতিকে হয়রানি করার লক্ষ্যে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। নাছিম ফারুক খান মিঠু কর্তৃক সদর থানায় হামলা ও ভাঙচুর করার কোন ছবি বা প্রমাণ দেখাতে পারেন তাহলে আমরা মেনে নেব সে দোষী। নাছিম ফারুক খান মিঠু সাতক্ষীরার একজন সমাজসেবক জনদরদী নিরাপরাধ মানুষ ।
বক্তারা বলেন, নাসিম ফারুক খান মিঠু সব সময় অসহায় গরীব দুঃখী মানুষের সেবা করে গেছে। সাতক্ষীরার ব্যবসায়ীদের জনপ্রিয় জনদরদী নেতা নাছিম ফারুক খান মিঠুর নামে অবৈধ মিথ্যা ও হয়রানি মূলক মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্তভাবে মুক্তি দিতে হবে। অবিলম্বে আমাদের ব্যবসায়ীক নেতা নাছিম ফারুক খান মিঠুকে অবিলম্বে নিঃস্বার্থ মুক্তি না দিলে সাতক্ষীরার সকল ব্যবসায়ীক সংগঠন ও সাতক্ষীরার সাধারণ জনগণকে নিয়ে সাতক্ষীরায় কঠোর আন্দোলন করা হবে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা চেম্বার অব কমার্সের পরিচালক সৈয়দ শাহিনুর আলী, দৈনিক সাতনদী পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক হাবিবুর রহমান হাবিব, সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব মো. সিরাজুল ইসলাম, শহর কাঁচা ও পাকামাল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. রওশন আলী প্রমুখ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুলতানপুর শহর মুদি ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ ভোলা নাথ সাহা, মিহির সাহা, শহর কাঁচা ও পাকা মাল-ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. রজব আলী, জেলা রেস্তোরা মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কালাম, সদস্য রজব আলী প্রমুখ। এ সময় সাতক্ষীরার বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।

একই রকম সংবাদ সমূহ

সংবিধান সংশোধন কমিটির পঞ্চম বৈঠক শেষে যে তথ্য দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

ত্রয়োদশ জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি সংবিধান সংশোধন সংক্রান্ত বিষয়েবিস্তারিত পড়ুন

প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিত নগরায়নের লক্ষ্যে সরকার দেশের প্রতিটি সিটি করপোরেশনবিস্তারিত পড়ুন

পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি

পুলিশের ডিআইজি ও অতিরিক্ত ডিআইজিসহ ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছেবিস্তারিত পড়ুন

  • এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা বদলে যাবে: অর্থমন্ত্রী
  • পুঁজিবাজারে ৮ মাসে বিদেশি লেনদেন বেড়েছে ৩৭.৬ শতাংশ
  • গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
  • প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
  • জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
  • জানুয়ারিতে নতুন বই, প্রাথমিকে দেওয়া হবে ইউনিফর্ম: শিক্ষামন্ত্রী
  • ভোটে নির্বাচিত সরকারকেই জনগণের প্রত্যাশা পূরণ করতে হবে : এলজিআরডি মন্ত্রী
  • নিজ বাসভবনের ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে ১২শ’ ইউনিট দিয়েছেন প্রধানমন্ত্রী : মীর শাহে আলম
  • সাতক্ষীরায় মা/রা/মা/রি ঠেকাতে গিয়ে ছু/রি/কা/ঘা/তে প্রা/ণ গেলো যুবকের
  • তিন মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে: চিফ হুইপ
  • বীর মুক্তিযোদ্ধা হিসেবে তালিকাভুক্তির আবেদনের সময় বাড়ল
  • জনসম্পৃক্ত থেকে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর