শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা জামায়াতের উদ্যোগে দলটির উপজেলা মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যদের নিয়ে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাজী শামসুর রহমান মিলনায়তনে এই শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়। যা চলতে থাকে রাত আট পর্যন্ত।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি মাও এ.টি.এম. মাসুম।

সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে ও সেক্রেটারী অধ্যাপক ওবায়দুল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ও সদস্য সচিব জাতীয় নির্বাচন কমিটি অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ,কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক,কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মুহাদ্দিস রবিউল বাশার,সাতক্ষীরা জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা,সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান,ডা. মাহমুদুল হক,সহকারী সেক্রেটারী মাহবুবুল আলম, অধ্যাপক ওমর ফারুক, জেলা, অফিস সেক্রেটারী মাওলানা রুহুল আমিনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শিক্ষা শিবিরে প্রধান অতিথি জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাসুম আত্নশুদ্ধির উপর আলোচনা রাখতে যেয়ে বলেন, তাজকিয়া হলো আত্মশুদ্ধি, অভ্যন্তরীণ পবিত্রতা, আত্মিক উন্নতি, চারিত্রিক উৎকর্ষ ইত্যাদি।

বিশেষ করে মানব চরিত্রের নেতিবাচক গুণাবলি, যথা লালসা, অন্যায় বাসনা, পরনিন্দা, মিথ্যা, হিংসা, পরশ্রীকাতরতা, আত্মপ্রচার, আত্ম-অহংকার, কার্পণ্য ইত্যাদি থেকে মুক্ত হওয়া। একজন মোমিনের প্রকৃত সাফল্য এই তাজকিয়ার ওপরই নির্ভর করে।

তিনি মহাগ্রন্থ আল কোরআনের সুরা আশ শামস-এর ৯ নম্বর আয়াতের উদ্বৃত্তি দিয়ে বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন: ‘প্রকৃত তারাই সফল হলো, যারা আত্মশুদ্ধি অর্জন করল।’ তাজকিয়া মোমিন জীবনে লক্ষ্য অর্জনের অনন্য পাথেয়, যা মানুষকে উন্নয়নের চরম শিখরে পৌঁছাতে সাহায্য করে। তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই আত্নশুদ্ধি অর্জনের জন্য কাজ করে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় নিয়োগ পরীক্ষার্থীর শিশুর দায়িত্ব নিয়ে প্রশংসায় ভাসছেন পুলিশ সদস্য শিল্পী

সাতক্ষীরা জেলা প্রশাসনের অধীনে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় অংশ নিতে এসে দুধের শিশুকেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন

ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে সাতক্ষীরায় পরমেশ্বরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় রইচপুর ব্রিজের দু’পাশে বেহাল দশা, জনদুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রম ও সংস্কার

সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ঐতিহ্যবাহী রইচপুর ব্রিজের দুই পাশে দীর্ঘদিনের বেহালবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় আহমেদ মেডিকেল হল’র উদ্বোধন
  • সাতক্ষীরা জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও উপজেলা জলবায়ু শিশু ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সাংবাদিক কল্যাণ সংস্থার পক্ষ থেকে জিএম নূর ইসলামের মৃত্যুতে শোক
  • সাতক্ষীরায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা মৎস্যজীবী দলের মাছের পোনা অবমুক্ত
  • সাতক্ষীরায় জামায়াতের মাসব্যাপী দাওয়াতি অভিযান শুরু
  • জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সভায় নজরুল বর্ষে নান্দনিকতার শ্রেষ্ঠত্বে সাতক্ষীরায় বৃহত্তর আয়োজনের প্রস্তুতি
  • সাতক্ষীরায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সড়কে চলাচলে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে কর্মশালা
  • সাতক্ষীরায় জাসাস ‘র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরা সদরের ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও
  • সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফটস্কিলস প্রশিক্ষণের সমাপনী
  • সাতক্ষীরায় বৈরী আবহাওয়া উপেক্ষা করে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে র‍্যালি